শিরোনাম :
‎বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে আটক-১ কালুপাড়ায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে:‎স্বস্তিতে নিম্নআয়ের মানুষ  হাজীগঞ্জে ইমাম রাব্বানী দরবার শরীফ থেকে শামীম রেজাকে আজীবন বহিষ্কার দৈনিক ইবি নিউজের সহকারী বার্তা সম্পাদক কলি আক্তার আহত ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে মাদ্রাসা ঠেস বাসস্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন বটিয়াঘাটায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ‎তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  ‎নাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা পালিত  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপসায় পদ্ম বিলের খালে মাছ অবমুক্ত মোরেলগঞ্জে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রায় অনুষ্ঠিত
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

গাজীরহাটে বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

 

বেনজীর আহমেদ মুকুল দিঘলিয়া প্রতিনিধিঃ

খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট হাজী নঈম উদ্দিন মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বিদ্যালয়ের একটি বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া ওই ছাত্রীর নাম নন্দিতা বিশ্বাস। সে গাজীরহাট ইউনিয়নের ডোমরা গ্রামের মুক্তি বিশ্বাসের মেয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে কাজ শেষে গোসল করতে যাওয়ার সময় শ্রমিকরা একটি বাথরুমের ভেতর থেকে লাথি দেওয়ার শব্দ শুনতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা হাতুড়ি দিয়ে বাথরুমের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় নন্দিতাকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অসুস্থ ও আশঙ্কাজনক অবস্থায় দেখতে পান তারা।
পরে শ্রমিকরা দ্রুত তাকে বিদ্যালয়ের সামনের চিকিৎসক মফিজুর রহমান শাফিনের চেম্বারে নিয়ে যান। সেখানে প্রায় ৪০ মিনিট তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অসুস্থতার কারণে নন্দিতা এ সময় কোনো কথা বলতে পারেনি।
পরে চিকিৎসকের পরামর্শে এবং স্বজনদের উপস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য অক্সিজেন সুবিধাসহ নন্দিতাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে কীভাবে এবং কারা নন্দিতাকে বিদ্যালয়ের ওই বাথরুমে নিয়ে গেছে, তাকে কেন হাত-পা ও মুখ বেঁধে রাখা হয়েছিল—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category