শিরোনাম :
মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

রাজবাড়ীতে ধর্ষণচেষ্টার আসামিসহ ৫ জন গ্রেফতার

Reporter Name
Update : বুধবার, ২০ মে, ২০২৬

রাজবাড়ী,প্রতিনিধি: রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণচেষ্টা মামলার ২ জন এজাহারনামীয় আসামিসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন জিআর এবং ১ জন সিআর ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।

গতকাল (১৯ মে) সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব উত্তম কুমার ঘোষ-এর দিকনির্দেশনায় এসআই সোহেবুর রহমান, এসআই মোঃ সাহাবুদ্দিন খান, এসআই মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই আবুল হাসেম, এএসআই মশিউর রহমান এবং এএসআই নুর আলমের সমন্বয়ে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন: ধর্ষণচেষ্টা মামলার আসামি: মোঃ নিকবার শেখ (৫০), পিতা- মৃত আহের উদ্দিন শেখ (গ্রাম- মহারাজপুর, বসন্তপুর ইউপি) এবং রেজাউল ইসলাম লাকু (৩৫), পিতা- আমজাদ মোল্লা (গ্রাম- রামকান্তপুর মধ্যেপাড়া)।
জিআর ওয়ারেন্টভুক্ত আসামি: এনামুল মিয়া (৩০), পিতা- মৃত আবুল হাসেম মিয়া (গ্রাম- নবগ্রাম) এবং মোঃ সাইমুন হাসান ওরফে সোহান (৩১), পিতা- মোঃ আলাউদ্দিন মোল্লা (গ্রাম- হাওলী জয়পুর)। সিআর ওয়ারেন্টভুক্ত আসামি: মোঃ পিয়াস শেখ, পিতা- মোহাম্মদ আলী (গ্রাম- সমেশপুর)।

রাজবাড়ী সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিই রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category