শিরোনাম :
অজ্ঞাত পরিচয়ের মৌলভীবাজারে একটি অর্ধগলিত লাশ উদ্ধার রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে ‎‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ রূপসায় প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছে প্রতিমা তৈরির কারিগররা রংপুরে প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

রূপসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ

Reporter Name
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রূপসা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল-এর মাধ্যমে রূপসা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ মে) দিনব্যাপী উপজেলার মোট পাঁচটি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হয়।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু।
রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন।
বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের দল হিসেবে সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। পবিত্র ঈদুল আযহার আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতেই তারেক রহমান-এর নির্দেশনায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল-এর এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তারা আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আজিজুল বারী হেলালের মানবিক কার্যক্রম অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সবসময় সাধারণ মানুষের কথা ভাবেন এবং সুখে-দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। ঈদের আনন্দ যেন কোনো অসহায় পরিবারের কাছ থেকে দূরে না থাকে, সেই লক্ষ্যেই এই উপহার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এসএম আব্দুল মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, মিকাইল বিশ্বাস, দিদারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, বিএনপি নেতা বাদশা মিয়া, কামরুল ইসলাম কচি, শামীম হাসান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ খান, জেলা যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন, সরদার শিহাব আহম্মেদ, এসএম আবু সাঈদ, নাঈম আহম্মেদ, মুশফিকুর রহমান সুমন, খান ওলিয়ার রহমান, হাফিজুর রহমান, জাহাঙ্গীর হালদার, আকতার শেখ, গোলাম রসূল, শাহিনুর রহমানসহ পাঁচটি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category