শিরোনাম :
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবাসহ গ্রেফতার -১ ইউনিয়নবাসীকে বেকারত্ব থেকে বের করে আনার জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই: রায়হান কবির মিল্টন  বিএনপির রাজনীতিতে দীর্ঘ পথচলা আজহারুল ইসলাম আরমান ঢালীর ‎বদরগঞ্জের গোপীনাথপুরে মাদক ব্যবসার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী: থানায় লিখিত অভিযোগ ‎বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে আটক-১ কালুপাড়ায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে:‎স্বস্তিতে নিম্নআয়ের মানুষ  হাজীগঞ্জে ইমাম রাব্বানী দরবার শরীফ থেকে শামীম রেজাকে আজীবন বহিষ্কার দৈনিক ইবি নিউজের সহকারী বার্তা সম্পাদক কলি আক্তার আহত ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে মাদ্রাসা ঠেস বাসস্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন বটিয়াঘাটায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

রূপসায় যুবক এর রহস্য জনক মৃত্যু

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন এর খান মোহাম্মদপুর এলাকায় বৃহস্পতিবার (৭ মে) এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ইসলাম শেখ (২০) সাবেক গ্রাম পুলিশ আজাহার শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিন ভাইয়ের মধ্যে ইসলাম ছিলেন ছোট। বড় ভাই শেখ ইউসুফ ও মেজ ভাই শেখ তোরাফ। মেজ ভাই তোরাফ জানান, রাত প্রায় ২টার দিকে ইসলাম অসুস্থ হয়ে পড়ে এবং ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। মেজ ভাই তোরাপ জানান রাত (দুই) টার সময় পা দাপাদাপি করার শব্দ শুনেছি। নিহতের বাবা আজাহার শেখ দাবি করেন, ইসলাম দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিল এবং স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে, এবং গতকাল৬ মে আজকে তুই ইউনিয়নের পুলিশ এক পুলিশ কর্মকর্তাকে বলেন যে আমার ছেলেটা নেশাগ্রস্ত তাকে একটু থানায় নিয়ে যান।পুলিশ সদস্য  সেটা অস্বীকার করেন।

আজার শেখ আরো জানান তার ছেলে কালকে চাপাতি নিয়ে তাদেরকে ধাওয়া করেছে সেটা নিয়েও তারা আতঙ্কে ছিলেন। অন্যদিকে ইসলামের মা জানান, তিনি পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। সকাল ৯টার দিকে জানতে পারেন ইসলাম মারা গেছে। তিনি আরও বলেন, ইসলাম প্রায় ৭ বছর ধরে পরিবারের অবাধ্য হয়ে চলাফেরা করত এবং প্রায়ই বাড়ি ছেড়ে চলে যেত।
আইচগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ বলেন, আমি ঘটনা শুনে আসলাম দেখেই আমি চলে এসেছি এ বিষয়ে আমি তেমন কিছু জানি না। এদিকে স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে দাবি করছেন। তাদের সন্দেহ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে।
নাম না বলতে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন , কাল যে ছেলেটা চাপাতি নিয়ে তাদেরকে ধাবরিয়েছে রাতে সে ছেলেটার মৃত্যু হয়েছে এটা স্থানীয়রা যেন মেনে নিতে পারছেন না।
এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুল রাজ্জাক মীর বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। লাশ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিকাল ৬টায় নিহতের লাশ ময়না তদন্ত শেষে বাড়ি এনে দাফন করেন পরিবার ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category