শিরোনাম :
রংপুরে নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও জেন্ডার-সংবেদনশীল পুলিশিং জোরদারে কর্মশালা অনুষ্ঠিত বদরগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ মোরেলগঞ্জে ৪ কিলোমিটারের একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোরেলগঞ্জে ক্যাডেট মাদ্রাসার উদ্যাোগে ২৫ জন শিক্ষার্থীকে সবক প্রদান রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান: চোলাইমদ ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ শাহরাস্তিতে বিএনপি নেতা সেলিমের বিরুদ্ধে ১০ সরকারি গাছ কাটার অভিযোগ কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট মোরেলগঞ্জে এক কৃষকের কাটিমন আম চাষে বাম্পার ফলন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

রূপসার মিল্কী দেয়াড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

Reporter Name
Update : সোমবার, ১ জুন, ২০২৬

মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসায় আইচগাতী ইউনিয়নের মিল্ক দেয়াড়ায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনার রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম, সততা ও জনগণের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠান আয়োজক আইচগাতী ইউনিয়ন যুবদল নেত মোঃ জামাল হাওলাদার জানান, জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁর আদর্শকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও দোয়া মাহফিল ও খাদ্য বিতরণের আয়োজন করা হয়েছে।

এ সময় উপস্থিত সকলেই শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণে দোয়া করেন।এ সময় উপস্থিত ছিলেন যুবদলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category