শিরোনাম :
সার্ভেয়ার পদ যেন ‘আশীর্বাদ’: এক যুগে নাছিরের সম্পদ ৫–৭ কোটি টাকার লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজন গ্রেফতার মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি ৪ অফিসার ও ২ অডিটর সাময়িক বরখাস্ত কাঠালিয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে পুনরায় প্রার্থিতা ঘোষণা করলেন মো. রুহুল আমিন জিহাদী রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম দোয়া ও সমর্থন প্রত্যাশী হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স্বপন, সদস্য সচিব রুবেল বোচাগঞ্জ স্টেডিয়ামে বরাদ্দ, বিরলের স্টেডিয়াম ২০২৯ সালে এমপি পিনাককে ধন্যবাদ ‎খাদ্যবান্ধব কর্মসূচির অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে ভুয়া,মানহানিকর ফেসবুক পোস্ট চাল সিন্ডিকেটের  হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসান রাজন দোয়া ও সমর্থন প্রত্যাশী জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত শুরু
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজন গ্রেফতার

Reporter Name
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: খুলনা মহানগরীর লবণচরা থানাধীন আমতলা ২য় গলিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন রাউন্ড সীসা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ডালিম খান (৪০), পিতা মৃত নওয়াব আলী খান, ঠিকানা ভাজাওয়ালা; রানা, পিতা আনিস; এবং আব্দুল্লাহ আল নোমান ওরফে নয়ন (২৮), পিতা নুরুল হক। রানা ও নয়নের ঠিকানা সোনার বাংলা গলি, থানা লবণচরা, জেলা খুলনা। এসআরবি-৬ জানায়, গ্রেফতারকৃত মোঃ ডালিম খানের পিসি-পিআর পর্যালোচনায় লবণচরা থানায় তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মোট সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে -৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category