শিরোনাম :
মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের প্রভাষক সুকৃতি মন্ডল জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত

Reporter Name
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ রিপন রায়:

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) হিসেবে নির্বাচিত হয়েছেন শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের প্রভাষক সুকৃতি মন্ডল। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও কার্যকরভাবে উপস্থাপনের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা লাভ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় শিক্ষা সপ্তাহের মূল্যায়নে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে যোগ্যতা, সৃজনশীলতা, পাঠদানের মান, শিক্ষার্থীদের ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমে অবদানের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
সুকৃতি মন্ডল দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। তিনি শুধু শ্রেণিকক্ষের পাঠদানেই নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং কর্মমুখী দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার এ অর্জনে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ সুকৃতি মন্ডলকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এ অর্জন প্রতিষ্ঠানটির জন্য গৌরবের। ভবিষ্যতেও তিনি শিক্ষা ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।এদিকে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও সুকৃতি মন্ডলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category