শিরোনাম :
মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শাহিনুর শেখের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রূপসায় মানববন্ধন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের তালতলা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহিনুর শেখের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে রূপসা থানার মোড় বাজার এলাকায় টিএসবি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র এবং যুগ্ম আহ্বায়ক আবুল কালাম গোলদার।
টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খান আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য দেন নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, বিএনপি নেতা মিন্টু শিকারি, হাকিম কাজী, সরদার শিহাব উদ্দীন, বাদশা জমাদ্দার, এইচ এম কামরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বনি আমিন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য খান মাসুদ হাসান, নয়ন মোড়ল, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম রিপন, পূর্ব রূপসা ছাত্রদলের সদস্য সচিব এস এম আবু সাঈদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা শাহিনুর শেখের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার যে অপচেষ্টা চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category