শিরোনাম :
‎বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে আটক-১ কালুপাড়ায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে:‎স্বস্তিতে নিম্নআয়ের মানুষ  হাজীগঞ্জে ইমাম রাব্বানী দরবার শরীফ থেকে শামীম রেজাকে আজীবন বহিষ্কার দৈনিক ইবি নিউজের সহকারী বার্তা সম্পাদক কলি আক্তার আহত ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে মাদ্রাসা ঠেস বাসস্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন বটিয়াঘাটায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ‎তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  ‎নাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা পালিত  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপসায় পদ্ম বিলের খালে মাছ অবমুক্ত মোরেলগঞ্জে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রায় অনুষ্ঠিত
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

হাজীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
oplus_0

হাজীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ জহির পাটোয়ারীর উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি করতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয় এবং গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সোলেমান পাটোয়ারী, কাজী জাকির ও মিজান। এছাড়া যুবদল নেতা কামাল হোসেন রবিন, আলমাছ, ইমান, রাছেল হাওলাদার, লিটন, হাবিব মিজি, মোরশেদ কাজী ও মানিক উপস্থিত ছিলেন।
ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিনউদ্দীন মহি বেপারী, সুজন হাওলাদার, দুর্জয় মামুন, রাকিব হাওলাদার, আল-আমিন হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করা এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category