শিরোনাম :
লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার: মঞ্জুরুল হত্যা মামলার আসামি কদর ও ফারুক গ্রেপ্তার খুলনার রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবিরের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  লোহানীপাড়ায় অসহায় এক পরিবার কে ভ্যান দিলেন: রায়হান কবির মিল্টন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ উপলক্ষে রূপসায় ক্রীড়া সামগ্রী বিতরণ ‎বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা: আটক ২ ‎ ‎রংপুরে ৪ খুন: বিদ্যুৎ-বিচ্ছিন্ন ছিল বাড়ির, চাঁদাবাজি-ডাকাতির সন্দেহ, আটক ২ ‎ডাকাতির ঘটনা থেকে সংঘটিত হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা সিআইডির ‎রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার শিক্ষা, নৈতিকতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে গড়ে উঠবে মেধাবী প্রজন্ম: এটিএম আজহারুল ইসলাম রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

হাজীগঞ্জ পৌর যুবদলের ১নং ওয়ার্ডের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

Reporter Name
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

হাজীগঞ্জ পৌর যুবদলের ১ নম্বর ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা, মাদক ও ইভটিজিং নির্মূলে জিরো টলারেন্সের অঙ্গীকারচাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১ নম্বর ওয়ার্ডের ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে আজহারুল ইসলাম )-কে সভাপতি, রবিউল ইসলাম রবি-কে সিনিয়র সহ-সভাপতি, জামাল হোসেন জমাদ্দার-কে সহ-সভাপতি, কফিল আমিন (রাজু)-কে সাধারণ সম্পাদক, শাহাদাত বেপারী-কে যুগ্ম সাধারণ সম্পাদক এবং নজরুল ইসলাম নজু-কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতারা এক প্রতিক্রিয়ায় বলেন, তাদের ওপর আস্থা রাখায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক-এর প্রতি তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। পাশাপাশি হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবসহ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতিও ধন্যবাদ জানান তারা।
নবগঠিত কমিটির নেতারা বলেন, ১ নম্বর ওয়ার্ডকে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও সকল ধরনের সামাজিক অপরাধমুক্ত করতে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবেন। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করবেন বলেও অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, অনুমোদনের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে জমা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category