শিরোনাম :
লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার: মঞ্জুরুল হত্যা মামলার আসামি কদর ও ফারুক গ্রেপ্তার খুলনার রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবিরের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  লোহানীপাড়ায় অসহায় এক পরিবার কে ভ্যান দিলেন: রায়হান কবির মিল্টন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ উপলক্ষে রূপসায় ক্রীড়া সামগ্রী বিতরণ ‎বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা: আটক ২ ‎ ‎রংপুরে ৪ খুন: বিদ্যুৎ-বিচ্ছিন্ন ছিল বাড়ির, চাঁদাবাজি-ডাকাতির সন্দেহ, আটক ২ ‎ডাকাতির ঘটনা থেকে সংঘটিত হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা সিআইডির ‎রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার শিক্ষা, নৈতিকতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে গড়ে উঠবে মেধাবী প্রজন্ম: এটিএম আজহারুল ইসলাম রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

খুলনার রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবিরের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Reporter Name
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ: অধ্যক্ষ খান আলমগীর কবির ছিলেন আদর্শ শিক্ষক, দক্ষ শিক্ষাবিদ, মানবিক ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে তিনি দীর্ঘদিন শিক্ষা বিস্তার ও মানুষের কল্যাণে কাজ করেছেন। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে তাঁর ভূমিকা ছিল অনন্য। তাঁর প্রজ্ঞা, আদর্শ, কর্মনিষ্ঠা ও মানুষের প্রতি ভালোবাসা আজও সহকর্মী, শিক্ষার্থী ও এলাকার মানুষের হৃদয়ে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে।

মৃত্যুর নয় বছর পরও তাঁর কর্ম ও স্মৃতি মানুষের মাঝে তাঁকে জীবন্ত করে রেখেছে। অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদের আয়োজনে রোববার (২৩ আগস্ট) বাদ আসর রূপসার টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে অধ্যক্ষ খান আলমগীর কবিরের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহুম অধ্যক্ষ খান আলমগীর কবিরের ভ্রাতা ও খুলনা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ।

কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান আনিস, আরিফুর রহমান আরিফ, আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র।

স্মরণসভায় বক্তারা বলেন অধ্যক্ষ খান আলমগীর কবির ছিলেন শিক্ষার প্রতি নিবেদিত একজন আদর্শ মানুষ। তাঁর কাছে শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ কোনো বিষয় ছিল না,শিক্ষার্থীদের সুনাগরিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই ছিল তাঁর অন্যতম লক্ষ্য। তাঁর কর্মজীবনের সততা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও মানুষের প্রতি ভালোবাসা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।অধ্যক্ষ খান আলমগীর কবিরের মৃত্যুতে শিক্ষা ও সামাজিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তবে তাঁর রেখে যাওয়া আদর্শ, কর্ম ও স্মৃতি মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকবে।

কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দিন সেলিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এসময় আরও বক্তৃতা রাখেন ফুটবল কোচ মুস্তাকুজ্জামান, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, খান আনোয়ার হোসেন, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আসাদুজ্জামান, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, কামরুল ইসলাম কচি, দিদারুল ইসলাম, ফিরোজ মাহমুদ, সমাজসেবক আলম শেখ, সমাজসেবক শ,ম আলতাফ মাহমুদ, সুলতান মাহমুদ বাদশা, সাজ্জাদ হোসেন, প্রভাষক বাশির আহম্মেদ লালু, মনিরা বেগম, সাবেক ছাত্রনেতা মুন্না সরদার, খান আলিম হাসান, মোঃ রয়েল, মাসুদ খান, জহিরুল হক শারাদ, আবুল কালাম, নজরুল ইসলাম, শামীম হাসান, হাফিজুর রহমান, তরিকুল ইসলাম রিপন, এসএম আবু সাঈদ, মাহমুদুল হাসান, নয়ন মোড়ল, নাঈম ও আরিফ ফকির প্রমুখ।

অনুষ্ঠানে মরহুম অধ্যক্ষ খান আলমগীর কবিরের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম মোস্তফা।রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবিরের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

রূপসা প্রতিনিধিঃ কিছু মানুষ তাঁদের কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকেন প্রজন্মের পর প্রজন্ম। অধ্যক্ষ খান আলমগীর কবির ছিলেন তেমনই একজন আলোকিত মানুষ। আদর্শ শিক্ষক, দক্ষ শিক্ষাবিদ, মানবিক ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে তিনি দীর্ঘদিন শিক্ষা বিস্তার ও মানুষের কল্যাণে কাজ করেছেন। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে তাঁর ভূমিকা ছিল অনন্য। তাঁর প্রজ্ঞা, আদর্শ, কর্মনিষ্ঠা ও মানুষের প্রতি ভালোবাসা আজও সহকর্মী, শিক্ষার্থী ও এলাকার মানুষের হৃদয়ে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে। মৃত্যুর নয় বছর পরও তাঁর কর্ম ও স্মৃতি মানুষের মাঝে তাঁকে জীবন্ত করে রেখেছে। অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদের আয়োজনে রোববার (২৩ আগস্ট) বাদ আসর রূপসার টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে অধ্যক্ষ খান আলমগীর কবিরের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহুম অধ্যক্ষ খান আলমগীর কবিরের ভ্রাতা ও খুলনা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ।

কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু,ফুটবল কোচ মুস্তাকুজ্জামান, জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান আনিস, আরিফুর রহমান আরিফ, আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র।

স্মরণসভায় বক্তারা বলেন অধ্যক্ষ খান আলমগীর কবির ছিলেন শিক্ষার প্রতি নিবেদিত একজন আদর্শ মানুষ। তাঁর কাছে শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ কোনো বিষয় ছিল না,শিক্ষার্থীদের সুনাগরিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই ছিল তাঁর অন্যতম লক্ষ্য। তাঁর কর্মজীবনের সততা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও মানুষের প্রতি ভালোবাসা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।অধ্যক্ষ খান আলমগীর কবিরের মৃত্যুতে শিক্ষা ও সামাজিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তবে তাঁর রেখে যাওয়া আদর্শ, কর্ম ও স্মৃতি মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকবে।

কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দিন সেলিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এসময় আরও বক্তৃতা করেন বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, খান আনোয়ার হোসেন, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আসাদুজ্জামান, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, কামরুল ইসলাম কচি, দিদারুল ইসলাম, ফিরোজ মাহমুদ, সমাজসেবক আলম শেখ, সমাজসেবক শ,ম আলতাফ মাহমুদ, সুলতান মাহমুদ বাদশা, সাজ্জাদ হোসেন, প্রভাষক বাশির আহম্মেদ লালু, সাবেক ছাত্রনেতা মুন্না সরদার, খান আলিম হাসান, মোঃ রয়েল, মাসুদ খান, মনিরা বেগম,জহিরুল হক শারাদ, আবুল কালাম, নজরুল ইসলাম, শামীম হাসান, হাফিজুর রহমান, তরিকুল ইসলাম রিপন, এসএম আবু সাঈদ, মাহমুদুল হাসান, নয়ন মোড়ল, নাঈম আহম্মেদ, জিএম হিরোক, আরিফ ফকির প্রমুখ।

অনুষ্ঠানে মরহুম অধ্যক্ষ খান আলমগীর কবিরের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম মোস্তফা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category