শিরোনাম :
খুলনার বটিয়াঘাটায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ‎বদরগঞ্জে যমুনেশ্বরী নদীর তীর রক্ষায় ৯২ লাখ টাকার প্রকল্প,কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ এলাকাবাসীর   ঘলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ২ দিঘলিয়ায় দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ কোথাও সন্ধান মেলাতে পারছেন না স্বজনরা দিঘলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ২ খেলার মাঠে বন্যপ্রাণীর অধিকার: অস্ট্রেলিয়ার ঘটনা থেকে কী শেখার আছে? প্রকৃতি সংরক্ষণে দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত, একটি ডিমের নিরাপত্তায় সাময়িক বন্ধ ফুটবল মাঠ মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার সময় প্রথমবার সরকারি সহায়তা, ডুমুরিয়ার ৬৪৬ জেলের মুখে হাসি খুলনা অঞ্চলে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের নির্দেশ দিঘলিয়া, রূপসা, তেরখাদাসহ কয়েকটি থানায় বিশেষ অভিযান চলমান দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নেই খেলার মাঠ চেয়ারম্যানদের বারবার আশ্বাসেও বাস্তবায়ন হয়নি, ক্রীড়াপ্রেমী তরুণদের মধ্যে হতাশা সংখ্যালঘু কোন পরিচয় না, আমরা সবাই বাংলাদেশি। ধর্ম যার যার উৎসব তার তার রাস্ট্র সবার -ডক্টর কাজী মনির
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

‎রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার

Reporter Name
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ) 

‎রংপুরে একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ও তার স্ত্রী-সন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)। শনিবার (২২ আগস্ট) রাতে নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়ার বাসা থেকে এই চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

‎

‎স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্কুলশিক্ষকের বাসাটি বেশ কিছুদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে এবং ভেতর থেকে দুর্গন্ধ আসায় স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে ঘরের ভেতর থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।

‎

‎জানা গেছে, স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল গতবছরের ডিসেম্বরে শিক্ষকতা পেশা থেকে অবসর যান। এরপর তিনি রংপুর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে নিয়মিত চিকিৎসাসেবা দিতেন।

‎

‎পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বা পারিবারিক কোনো ট্র্যাজেডি হতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও সময় উদ্ঘাটনের জন্য পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

‎

‎বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের৷ কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থার তদন্ত টিম রয়েছে। আমরা এ ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করছি।তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category