মোঃ মাসুম সরদার দৈনিক ইবি নিউজ: বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় খুলনা জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পূর্ব শাখার নবনির্বাচিত সভাপতি এস.এম. রেজাউল করিমের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সেক্রেটারি আলহাজ্ব শফিকুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সাবেক সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা সভাপতি মুফতি ফজলুল হক ফাহাদ, সেক্রেটারি খালেদ সাইফুল্লাহ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মো. রফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি নবনির্বাচিত খুলনা জেলা পূর্ব শাখার দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান। নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে এস.এম. রেজাউল করিম, সহ-সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, শেখ হাসান, ওবায়দুল করিম ও মুফতি আজিজুর রহমান সোহেল, সেক্রেটারি আলহাজ্ব শফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি আশরাফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক-১ মুফতি এনামুল হাসান সাঈদ, সাংগঠনিক সম্পাদক-২ মুফতি মো. রফিকুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক মাও. জাহিদুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক এফ.এম. আব্দুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মো. মহিবুল্লাহ, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা আসাদুল্লাহ হামিদী, আইন ও মানবাধিকার সম্পাদক মো. ইউসুফ আলী, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাওলানা জাহিদুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ফয়েজুল্লাহ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবু দাউদ শেখ এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক নুরুল হুদা সাজু নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মুফতি ওমর ফারুক, হাফেজ জাহিদুল ইসলাম, আলহাজ্ব আশরাফুল ইসলাম বিশ্বাস, মাস্টার জাফর সাদেক, সৈয়দ রহমত আলী, হাফেজ কারিমুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় নবনির্বাচিত দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।