শিরোনাম :
পিরেজপুরে খবর সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ‎পুলিশের হাতে তুলে দেওয়ার সময় আমার ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট : সিদ্ধার্থের বাবা ‎ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল আমিন সর্দার বাবুর বাঘ মার্কার সমর্থনে মতবিনিম আমি কোনো প্যানেলের না কোনো গোষ্ঠীরও না হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির শিল্প বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হাফেজ মো. তানভীর বদরগঞ্জের ৯ নং দামোদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রাকিবুল ইসলামের বদরগঞ্জে ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন, বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ ‎রংপুরে চারজনকে হত্যার রেশ না কাটতেই ফের একজন খুন ‎ লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার: মঞ্জুরুল হত্যা মামলার আসামি কদর ও ফারুক গ্রেপ্তার খুলনার রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবিরের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  লোহানীপাড়ায় অসহায় এক পরিবার কে ভ্যান দিলেন: রায়হান কবির মিল্টন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযানে ৬৬৪ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সামান্তা চারাতলা এলাকায় অভিযান চালিয়ে ৩৭২ বোতল স্কাফ ও ২৯২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানাধীন সামান্তা চারাতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬৬৪ বোতল মাদক উদ্ধার এবং মো. মুজাহিদ (২৫), পিতা: মতিয়ার রহমান, গ্রাম: চারাতলা, থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় উদ্ধার হওয়া ৩৭২ বোতল স্কাফ ও ২৯২ বোতল ফেন্সিডিল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
র‍্যাব-৬ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category