শিরোনাম :
খুলনার বটিয়াঘাটায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ‎বদরগঞ্জে যমুনেশ্বরী নদীর তীর রক্ষায় ৯২ লাখ টাকার প্রকল্প,কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ এলাকাবাসীর   ঘলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ২ দিঘলিয়ায় দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ কোথাও সন্ধান মেলাতে পারছেন না স্বজনরা দিঘলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ২ খেলার মাঠে বন্যপ্রাণীর অধিকার: অস্ট্রেলিয়ার ঘটনা থেকে কী শেখার আছে? প্রকৃতি সংরক্ষণে দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত, একটি ডিমের নিরাপত্তায় সাময়িক বন্ধ ফুটবল মাঠ মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার সময় প্রথমবার সরকারি সহায়তা, ডুমুরিয়ার ৬৪৬ জেলের মুখে হাসি খুলনা অঞ্চলে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের নির্দেশ দিঘলিয়া, রূপসা, তেরখাদাসহ কয়েকটি থানায় বিশেষ অভিযান চলমান দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নেই খেলার মাঠ চেয়ারম্যানদের বারবার আশ্বাসেও বাস্তবায়ন হয়নি, ক্রীড়াপ্রেমী তরুণদের মধ্যে হতাশা সংখ্যালঘু কোন পরিচয় না, আমরা সবাই বাংলাদেশি। ধর্ম যার যার উৎসব তার তার রাস্ট্র সবার -ডক্টর কাজী মনির
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

বদরগঞ্জের ৯ নং দামোদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রাকিবুল ইসলামের

Reporter Name
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ) 

রংপুরের বদরগঞ্জ উপজেলার ৯ নম্বর দামোদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ রাকিবুল ইসলাম (রাকিব)। সোমবার (২৪ আগস্ট) এক বার্তায় তিনি নিজের প্রার্থিতার কথা প্রকাশ করে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

 

ঘোষণায় রাকিবুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে দামোদরপুর ইউনিয়নের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রয়োজনকে কাছ থেকে দেখেছেন তিনি। ইউনিয়নবাসীর ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে জনগণের সেবায় নিজেকে আরও নিবেদিত করার প্রত্যয় থেকেই চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

তিনি বলেন, “চেয়ারম্যানের পদ কোনো ক্ষমতার চেয়ার নয়; এটি মানুষের সেবা, দায়িত্ব ও জবাবদিহিতার জায়গা।” নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার পার্থক্য ভুলে ৯ নম্বর দামোদরপুর ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

রাকিবুল ইসলামের ঘোষণায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, শিক্ষা ও তরুণ প্রজন্মের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া, স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো এবং ইউনিয়নের রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে তার অন্যতম অগ্রাধিকার।

 

পাশাপাশি ইউনিয়নের কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষা, নারী ও বয়স্কদের প্রয়োজনীয় সহযোগিতা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়তা করার অঙ্গীকার করেন তিনি। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান।

 

মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন রাকিবুল ইসলাম। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

 

চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল ইসলাম বলেন, “আমি বড় বড় প্রতিশ্রুতির চেয়ে কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সামনে রেখে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব দামোদরপুর ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

 

তিনি আরও বলেন, ইউনিয়নের উন্নয়ন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়; বরং সব শ্রেণি-পেশার মানুষের জন্য নিশ্চিত করতে হবে। এজন্য জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তাদের কথা শোনা এবং প্রয়োজন অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

 

দামোদরপুর ইউনিয়নবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া, পরামর্শ ও সহযোগিতাই আমার পথচলার সবচেয়ে বড় শক্তি। ৯ নম্বর দামোদরপুর ইউনিয়নের উন্নয়ন হোক, প্রতিটি মানুষের মুখে হাসি ফুটুক—এটাই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।”

 

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মোঃ রাকিবুল ইসলাম (রাকিব) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দামোদরপুর ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category