শিরোনাম :
ডুমুরিয়া উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উদযাপিত দিঘলিয়ায় শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ, মন্দিরে মন্দিরে শেষ মুহূর্তের আয়োজন পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত বদরগঞ্জ মহিলা কলেজ সরকারীকরণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম ‎রংপুরে দোলনচাঁপা আন্ত নগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর ‎ফেসবুকে রায়হান কবির মিল্টনকে নিয়ে কটূক্তির অভিযোগ, সাইবার আইনে মামলার হুঁশিয়ারি মৌলভীবাজারে বিদেশ পাঠানো নামে প্রতারণা ও টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎যাঁরা থাকেন আড়ালে, তাঁরাই হলেন অনুষ্ঠানের অতিথি–ভ্যানচালক জুতা মেরামতকারী-ঝালমুড়ি বিক্রেতা 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম

Reporter Name
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

দিঘলিয়া প্রতিনিধিঃ  তিনি দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কবিরুল ইসলাম বলেছেন ইসলামী আন্দোলনের কর্মীদের জান ও মাল নিয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।
তিনি দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, শহিদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরসহ জামায়াতে ইসলামীর শহিদদের রক্ত স্নাত খুলনায় ইসলামী আন্দোলনের শক্তিশালী দূর্গ গড়ে তুলতে হবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলনের কর্মীদের জান মাল দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে হবে। সকল ওজর আপত্তি ও বাধাকে উপেক্ষা করে জামায়াত মনোনিত প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে।
তিনি সকলকে আগামী ৩১ তারিখে অনুষ্ঠিত ঢাকা-খুলনা লং মার্চে শরিক হওয়ার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।
গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩ টায় স্থানীয় পথেরবাজার এম/এস ট্রেডার্স এর দ্বিতীয় তলার মিলনায়তনে সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোল্লা শফিকুর রহমান।
সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোল্লা শফিকুর রহমানের সভাপতিত্বে ও সেনহাটি ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি এবং বায়তুলমাল সেক্রেটারি মাওলানা কাওসার শেখের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মী সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা অফিস সেক্রেটারী মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শওকত হোসেন।
এ কর্মী সন্মেলনে পবিত্র কুরআনুল কারিম থেকে দারস পেশ করেন সেক্রেটারি ওলামা বিভাগ সেনহাটি ইউনিয়ন শাখা মাওলানা আঃ মান্নান। ইসলামী সংগীত পরিবেশন করেন ক্কারী শাহাদাত হুসাইন বায়তুলমাল সেক্রেটারি ওলামা বিভাগ সেনহাটি ইউনিয়ন শাখা। কর্মী সন্মেলনে সেনহাটি ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী হিসেবে সালাম বিনিময় করেন ১ নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী মোঃ সাকিবুর রহমান, ২ নং ওয়ার্ডে মোঃ আহাদ মোল্লা, ৩ নং ওয়ার্ডে মোঃ জুম্মান শেখ, ৬ নং ওয়ার্ডে শহিদুল ইসলাম মানিক, ৭ নং ওয়ার্ডে এম এম রকিব উদ্দিন, ৮ নং ওয়ার্ডে মোঃ সোলাইমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শেখ রওশন আজাদ।
এ কর্মী সন্মেলনে সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category