শিরোনাম :
বাকি না দেওয়ায় দোকানে হামলা, নারীসহ ৪ জন হাসপাতালে বিএনপির ঈদ পরবর্তী পুর্নমিলনী ও মোটর শোভাযাত্রা  বিএনপি নেতার মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত না ফেরার দেশে চলে গেলন ঈব্রাহীম মিয়া, দাফন সম্পন্ন বগুড়ার সারিয়াকান্দিতে নেশার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আতাউর রহমান রনুর, ঈদ  শুভেচ্ছা  খুলনা জেলা তাঁতী দলের ঈদ শুভেচ্ছ রূপসায় মা জাহেদা জান্নাত মানবকল্যাণ সংস্থার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান রূপসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বদরগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন উপজেলা যুবদলের আহ্বায়ক রেজওয়ানুল হক
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

বিএনপির ঈদ পরবর্তী পুর্নমিলনী ও মোটর শোভাযাত্রা 

Reporter Name
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:
পবিত্র ঈদ উল আজহা পরবর্তী ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে ৩ কিলোমিটার মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নব্বইরশী বাসস্টান থেকে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ শোভাযাত্রাটি। এ সময় এ মোটর শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম।
 পরে বাসস্টানের চৌরাস্ত মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে।

প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, কোন ষড়যন্ত্রই জাতীয়তাবাদীর শক্তিকে দামিয়ে রাখতে পারবে না। নির্বাচন পরবর্তী একটি দল মনে করেছিলো বিএনপি ঝিমিয়ে পড়েছে। বিএনপি কখনও অপশক্তির কাছে মাথা নত করে না। স্থানীয় সকল নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী শক্তির পক্ষে বিজয় অর্জন করতে হবে। পরবর্তীতে সেতারা আব্বাস টেকনিক্যাল কলেজ চত্বরে মোরেলগঞ্জ সদর ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে যুব ক্রিড়া সংস্থার খেলায়ারদের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করেন বিএনপি নেতা প্রভাষক রাসেল আল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category