শিরোনাম :
ভারতের প্রভাস মণ্ডল এনকাউন্টারে তদন্তে সিআইডি, বারুইপুরে ঘটনাস্থলে চার সদস্যের প্রতিনিধি দল খুলনার লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ তামিম নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা আলফাডাঙ্গায় যুবসমাজের হাতে মাদক ব্যবসায়ী আটক মুচলেকা দিয়ে ছেড়ে দিলেন বিএনপি’র নেতা হাসিব খুলনার রূপসা তেরখাদা দিঘলিয়ার কৃষকদের জন্য চালু হচ্ছে কৃষক কার্ড কার্যক্রম বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে জামায়াতের আমীর ড,শফিকুর রহমান  ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, জরুরি ত্রাণ বিতরণ সিলেট কোম্পানীগঞ্জে বিএসএফের পুশইনের চেষ্টা: বিজিবির বাঁধায় শূন্য রেখায় আটকে আছে ৭জন
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

বিজেপিসির সদস্য সংগ্রহ শুরু: দাতা সংস্থার নির্দেশনায় নতুন করে যাচাই–বাছাই

Reporter Name
Update : রবিবার, ১০ মে, ২০২৬

মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ : সাংবাদিকদের সুরক্ষা ও সহায়তায় কাজ করা বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-র নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯–এর সহযোগিতায় গঠিত এই কমিটি সাংবাদিকদের জন্য ল্যাপটপ, ক্যামেরা, সেফটি সরঞ্জাম, মেডিকেল সাপোর্ট এবং হামলা-মামলার শিকার হলে আর্থিক সহায়তাসহ বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে। বিজেপিসি জানায়, ইতিপূর্বে যাদের সদস্যপদ প্রদান করা হয়েছিল তা দাতা সংস্থার নিকট গ্রহণযোগ্য হয়নি। এজন্য দাতা সংস্থার নির্দেশনা অনুযায়ী নতুন করে সদস্য আহ্বান করা হচ্ছে এবং সকল পুরোনো সদস্যকেও নতুন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। যাচাই–বাছাই শেষে দাতা সংস্থার নিকট থেকে নতুন আইডি নাম্বার প্রদান করা হবে।

ফরম বিতরণ শুরু :- ১০ মে (রবিবার) থেকে ফরম বিতরণ শুরু হয়েছে। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। জমাদান পদ্ধতি :- যে সব স্থান থেকে ফরম সংগ্রহ করা যাবে—সেই সব স্থানেই ফরম জমা দেওয়া যাবে। খুলনা অঞ্চলের সাংবাদিকরা সরাসরি অফিসে জমা দেবেন। খুলনার বাইরে থাকা সাংবাদিকরা ফরম পূরণ করে জেলার নাম উল্লেখ করে ইমেইলে পাঠাবেন: bjpckhulna@gmail.com
ফরমের মূল্য ০১৯১৫৮১১৪৪৮ নম্বরে বিকাশ করতে হবে এবং টাকা পাঠানোর পর ফোনে নিশ্চিত করতে হবে, অন্যথায় ফরম গ্রহণ করা হবে না।

সদস্য তালিকা প্রকাশ:- দাতা সংস্থার যাচাই শেষে ৫ জুন (শুক্রবার) সদস্য তালিকা প্রকাশ করা হবে।
সদস্যরা যেসব সুবিধা পাবেন :- মেডিকেল সাপোর্ট
,সেফটি সরঞ্জাম প্রদান,বাছাই করা সদস্যদের জন্য ল্যাপটপ ও ক্যামেরা সহায়তা
হামলা বা মামলার শিকার হলে আর্থিক সহায়তা
নারী সাংবাদিকদের মধ্যে ল্যাপটপ বিতরণ ইতোমধ্যে সম্পন্ন, এছাড়া আগামী ১২–১৫ জুনের মধ্যে নির্বাচিত সদস্যদের সেফটি কিট বিতরণ করা হবে। উল্লেখ্য যে দাতা সংস্থা কোন নগদ অর্থ প্রদান করেন না, সরঞ্জাম প্রদান করে থাকেন। সদস্য নির্বাচিত হওয়ার পর বার্ষিক ফি ও বীমা ফি:- বার্ষিক সদস্য ফি: ৫০০ টাকা
বীমা ফি: ১,০০০ টাকা,মোট পরিশোধযোগ্য: ১,৫০০ টাকা প্রদান করতে হবে। ফরম সংগ্রহের স্থান:-
বিজেপিসি অফিস: ৩১৬ যশোর রোড, বয়রা মহিলা কলেজ মোড়, মিঠু সাউন্ডের ৪র্থ তলা, খুলনা–৯০০০,
খুলনা প্রেসক্লাব,বিজেপিসির অফিসিয়াল ফেসবুক পেজ, সভাপতি কৌশিক দে (০১৭১২৬৮০৬০৬)
,সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির, ০১৯১৫৮১১৪৪৮।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category