শিরোনাম :
ভারতের প্রভাস মণ্ডল এনকাউন্টারে তদন্তে সিআইডি, বারুইপুরে ঘটনাস্থলে চার সদস্যের প্রতিনিধি দল খুলনার লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ তামিম নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা আলফাডাঙ্গায় যুবসমাজের হাতে মাদক ব্যবসায়ী আটক মুচলেকা দিয়ে ছেড়ে দিলেন বিএনপি’র নেতা হাসিব খুলনার রূপসা তেরখাদা দিঘলিয়ার কৃষকদের জন্য চালু হচ্ছে কৃষক কার্ড কার্যক্রম বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে জামায়াতের আমীর ড,শফিকুর রহমান  ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, জরুরি ত্রাণ বিতরণ সিলেট কোম্পানীগঞ্জে বিএসএফের পুশইনের চেষ্টা: বিজিবির বাঁধায় শূন্য রেখায় আটকে আছে ৭জন
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ আল আমিন ভূঁইয়া, এএসআই মো. বাবুল হোসেন ও এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।

পুলিশ জানায়, শাহরাস্তি পৌরসভার দোয়াভাংগা গেইট এলাকায় চাঁদপুর-কুমিল্লাগামী সড়কের পাশে একটি সিএনজি স্টেশনের উত্তর পাশে অভিযান চালিয়ে মেহেরাজ (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার মানিকসার (বড় বাড়ী) এলাকার বাসিন্দা।

এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং-৫, জি আর নং-১০৬, তারিখ: ৪ মে ২০২৬)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category