শিরোনাম :
‎বদরগঞ্জের গোপীনাথপুরে মাদক ব্যবসার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী: থানায় লিখিত অভিযোগ ‎বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে আটক-১ কালুপাড়ায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে:‎স্বস্তিতে নিম্নআয়ের মানুষ  হাজীগঞ্জে ইমাম রাব্বানী দরবার শরীফ থেকে শামীম রেজাকে আজীবন বহিষ্কার দৈনিক ইবি নিউজের সহকারী বার্তা সম্পাদক কলি আক্তার আহত ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে মাদ্রাসা ঠেস বাসস্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন বটিয়াঘাটায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ‎তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  ‎নাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা পালিত  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপসায় পদ্ম বিলের খালে মাছ অবমুক্ত
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সেতুর দাবিতে বাবা ছেলের পায়ে হেঁটে দেশ ভ্রমণ

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নাহিদ জামানঃ
হাতে ব্যাগ , গায়ে ব্লু রংয়ের গেঞ্জি ,মাথায় ক্যাপ। গেঞ্জির পিছনে লেখা আলোকিত বাংলার স্বপ্নযাত্রা আমরা করবো জয়। মাথায় কালো রংয়ের ক্যাপে লেখা সেতুর দাবিতে দেশ ভ্রমন। বাবার বয়স ৭০ বছর ,ছেলের বয়স ৪০ । বাবা রিটায়ার্ড আর্মি অফিসার ,ছেলে উদ্যোক্তা। বাবার ইচ্ছা এলাকার মানুষের জন্য কিছু করতে হবে। বাড়িটা রংপুর বিভাগের গাইবান্ধা জেলায়। গাইবান্ধা বাসীর দীর্ঘদিনের দাবী সড়ক যোগাযোগের আমুল পরিবর্তনের জন্য বালাসী ঘাট থেকে বাহাদুরা ঘাট পর্যন্ত একটি সেতু। এলাকাবাসীর কথা চিন্তা করে ৭০ বছর বয়সী রিটায়ার্ড আর্মি অফিসার, উদ্যোক্তা ছেলেকে সাথে নিয়ে ভিন্নধর্মী উদ্যোগ নিলেন। সিদ্ধান্ত নিলেন তারা বালাসী ঘাট থেকে শুরু করে রংপুর বিভাগের গাইবান্ধা থেকে যাত্রা শুরু করে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ হয়ে ঢাকা বিভাগের ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেতুর দাবিটি স্মারক লিপির মাধ্যমে পেশ করবেন। যেই সিদ্ধান্ত সেই কাজ বাবা ছেলে বেরিয়ে পড়লেন সেতুর দাবিতে পায়ে হেঁটে যাত্রা। গত ১৬ আগস্ট তারা পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন। ৩ অক্টোবর ১৬ তম দিনে ১৩ তম জেলা খুলনায় এসে পৌঁছেছেন। খুলনা থেকে পুনরায় আবার যাত্রা করেছেন হাঁটতে হাঁটতে চলে এসেছেন রূপসা উপজেলার কাজদিয়া বাজারে। তাদের সাথে দেখা হলে জানতে চাই আপনাদের পায়ে হেঁটে এই ভ্রমণের উদ্দেশ্য কি? এ ব্যাপারে তারা জানান ,গাইবান্ধার বালাসী ঘাটে সেতুর দাবিতে আমরা দুই বাবা ছেলে এই ভিন্নধর্মী লং মার্চ করছি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category