মোঃ মাসুম সরদার: দৈনিক ইবি নিউজের সহকারী বার্তা সম্পাদক ও সাংবাদিক কলি আক্তার এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত হয়ে বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।
গত বুধবার হঠাৎ ঘটে যাওয়া এক ঘটনায় লোহার আঘাতে তার বাম পায়ে আঘাত লাগে। এতে তিনি আহত হলে পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ নেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে প্রয়োজনীয় বিশ্রাম নিচ্ছেন তিনি এবং স্বাভাবিক কাজকর্ম থেকে কিছুটা বিরত রয়েছেন। আঘাতের পর বর্তমানে তার শারীরিক অবস্থার আগের তুলনায় উন্নতি হয়েছে। সাংবাদিক কলি আক্তার বলেন, “আমি আগের থেকে সুস্থ আছি, আলহামদুলিল্লাহ।”
এদিকে তার আহত হওয়ার খবর পেয়ে সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। তারা সাংবাদিক কলি আক্তারের দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।