শিরোনাম :
‎বদরগঞ্জের গোপীনাথপুরে মাদক ব্যবসার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী: থানায় লিখিত অভিযোগ ‎বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে আটক-১ কালুপাড়ায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে:‎স্বস্তিতে নিম্নআয়ের মানুষ  হাজীগঞ্জে ইমাম রাব্বানী দরবার শরীফ থেকে শামীম রেজাকে আজীবন বহিষ্কার দৈনিক ইবি নিউজের সহকারী বার্তা সম্পাদক কলি আক্তার আহত ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে মাদ্রাসা ঠেস বাসস্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন বটিয়াঘাটায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ‎তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  ‎নাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা পালিত  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপসায় পদ্ম বিলের খালে মাছ অবমুক্ত
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

বটিয়াঘাটায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

Reporter Name
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

রিপন রায়,খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি:

বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় নানা মঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী । গতকাল শুক্রবার দিনব্যাপী মঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে ছিল প্রভাতে ঠাকুর জাগরণ, মঙ্গল শোভাযাত্রা, নাম-সংকীর্ণ, ধর্মীয় আলোচনা ও ভক্তি মূলক গান ও ঠাকুরের নৃত্য এবং নর-নারায়ন সেবা । উপজেলার চক্রাখালী সার্বজনীন গৌড়ীয় গৌর নিতাই সেবাশ্রমের আয়োজনে বেলা ১১ টায় খুলনা-চালনা মহাসড় এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে মন্দিরে এসে শেষ হয় এবং সন্ধ্যায় এক ধর্মীয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সেবাশ্রমের সভাপতি বিশ্বজিৎ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান । সেবাশ্রমের সাধারণ সম্পাদক বিজয় টিকাদার ও অবঃপ্রাপ্ত শিক্ষক বিজন মল্লিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রী, বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়’র অবঃপ্রাপ্ত অধ্যক্ষ অমিতেষ দাস, অবঃপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার মল্লিক, বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, অবঃপ্রাপ্ত প্রধান শিক্ষক অন্নদাশঙ্কর রায়, অবঃপ্রাপ্ত শিক্ষক কার্তিক চন্দ্র রায়, মনোরঞ্জন অধিকারী, পংকোজ মল্লিক, রাজকুমার রায়, অধ্যাপক অশোক কুমার টিকাদার, গোবিন্দ মল্লিক, অসীম অধিকারী,গৌর মল্লিক,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার, সাবেক ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার কার্তিক , মহিলা ইউপি সদস্য তপতী রাণী বিশ্বাস, সাংবাদিক রিপন রায়, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, প্রবীর টিকাদার,অমিত বিশ্বাস, শিউলি বাছাড়,অনিমা টিকাদার প্রমূখ । অনুরূপভাবে বটিয়াঘাটা উপজেলা সদরের নাট মন্দিরে পক্ষ থেকে বিকাল ৩ টায় এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে । এছাড়াও উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগে অনেকের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category