হাজীগঞ্জ পৌর ৭ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা রহমান মিজির কবর জিয়ারত ও গণসংযোগে অ্যাডভোকেট ওমর ফারুক টিটু
নিজস্ব প্রতিনিধি, হাজীগঞ্জ:
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রবীণ নেতা মরহুম রহমান মিজির কবর জিয়ারত ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গণসংযোগ করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট ওমর ফারুক টিটু।
শনিবার (২৫ জুলাই) বিকেলে আছরের নামাজ শেষে তিনি প্রথমে মরহুম রহমান মিজির কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে অ্যাডভোকেট ওমর ফারুক টিটু এলাকাবাসীর সুখ-দুঃখের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় স্থানীয় উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় অনেক বাসিন্দা অ্যাডভোকেট ওমর ফারুক টিটুর প্রশংসা করেন। তারা বলেন, “তিনি একজন ভালো মানুষ। অতীতেও আমরা তাঁকে আমাদের পাশে পেয়েছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তাঁকে পাশে চাই।”
গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।