শিরোনাম :
মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

রূপসায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি।
শনিবার (২৫ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানাধীন খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব-৬ জানায়, অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোঃ মামুন (২২) ও মোঃ আলাউদ্দিন পাটোয়ারী (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোঃ মামুন খুলনার দৌলতপুর থানাধীন ফুলবাড়ী গেট এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং মোঃ আলাউদ্দিন পাটোয়ারী পশ্চিম সেনপাড়া এলাকার সেলিম পাটোয়ারীর ছেলে।
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা ১০ কেজি গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়।
র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category