শিরোনাম :
জয়পুরহাট সদর চাউল ব্যবসায়ী সমিতির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিতগ বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় লোক নিয়োগ দিয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে সরকার: ডা.শফিকুর রহমান মোরেলগঞ্জে রাতের আধারে জমি দক্ষলে বসতবাড়িতে লুটের অভিযোগ বদরগঞ্জ পল্লী বিদ্যুতে গ্রাহকের সংযোগ কেটে চলছে বাণিজ্য, টাকা ছাড়া মিলছে না পুনঃসংযোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ: এটিএম আজহার ভিসির চেয়ারে বসার আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল আগামীকাল রংপুরে আসছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা.শফিকুর রহমান মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবেঃ এটিএম আজহারুল ইসলাম হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির রংপুর জেলা নেতৃত্বে সাজ্জাদ, রিপন বদরগঞ্জে ভ্যানচালক আরিফুল হত্যার জেরে  ছাত্রদলের সাবেক নেতাসহ তিনজন বহিষ্কার
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে রাতের আধারে জমি দক্ষলে বসতবাড়িতে লুটের অভিযোগ

Reporter Name
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

দৈনিক ইবি নিউজ :

বাগেরহাটের মোরেলগঞ্জে বিবাদমান জমির দখল নিতে রাতের আধারে একটি পক্ষের তৈরী করা স্থাপনা অপর পক্ষ ভেঙ্গে ফেলার ঘটনায় বসতবাড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগের অভিযোগ তোলা হয়েছে।জিউধরা গ্রামে ঘের ও জিউধরা বাজারে নগদ-বিকাশের ব্যবসায়ী শামীম ওরফে শুকুর মৃধা এ অভিযোগ তুলেছেন। তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ৯টার দিকে একই বংশের প্রতিপক্ষের ৪০-৫০ জনের একটি বাহিনী তার বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। বাহিনী লোকেরা অতর্কিতে মারপিট শুরু করে। পরে ধারালো অস্ত্রে মুখে সকলকে জিম্মি করে নগদ টাকা, খামারে হাস, মুরগী ও ঘরের মূল্যবান মালামাল লুটে নিয়ে বসত ঘরে আগুন দিয়ে চলে যায়।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category