শিরোনাম :
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী এটিএম আজম খান। জয়পুরহাট সদর চাউল ব্যবসায়ী সমিতির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিতগ বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় লোক নিয়োগ দিয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে সরকার: ডা.শফিকুর রহমান মোরেলগঞ্জে রাতের আধারে জমি দক্ষলে বসতবাড়িতে লুটের অভিযোগ বদরগঞ্জ পল্লী বিদ্যুতে গ্রাহকের সংযোগ কেটে চলছে বাণিজ্য, টাকা ছাড়া মিলছে না পুনঃসংযোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ: এটিএম আজহার ভিসির চেয়ারে বসার আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল আগামীকাল রংপুরে আসছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা.শফিকুর রহমান মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবেঃ এটিএম আজহারুল ইসলাম হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির রংপুর জেলা নেতৃত্বে সাজ্জাদ, রিপন
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী এটিএম আজম খান।

Reporter Name
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী এটিএম আজম খান। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, রংপুর।।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দল থেকে মনোনীত হয়েছেন রংপুর মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ টি এম আজম খান।শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে বিষয়টি প্রকাশ্যে আনেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

প্রার্থিতা ঘোষণার পর এ টি এম আজম খান উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং সবার সহযোগিতা কামনা করেন। এ সময় মিলনায়তনে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এর আগে এ টি এম আজম খান রংপুর-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাঠপর্যায়ে ব্যাপক জনসমর্থন অর্জন করেছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যজোট হলে ওই আসনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে জোটের প্রার্থী করা হয়। এর পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে এ টি এম আজম খানের প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category