শিরোনাম :
‘দ্রুত আসামি ধরুন, নয়তো কঠোর কর্মসূচি দিব’— পুলিশ কে হুঁশিয়ারি এলাকাবাসীর কালীগঞ্জে তিনদিন ব্যাপী ‘ভূমিসেবা মেলার’ আনুষ্ঠানিক উদ্বোধন বটিয়াঘাটায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা -২০২৬ এর শুভ উদ্বোধন করেন – আমীর এজাজ খান (এমপি) শরণখোলায় কোডেক এর সংলাপ অনুষ্ঠিত  মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে ভূমি সেবা মেলার উদ্বোধন মোরেলগঞ্জে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন প্রতিপক্ষের মারপিটে কৃষক নিহত রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড: পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান এসপির ডিসি অফিসের কর্মচারীর অত্যাচারের শেষ কোথায়! জিজ্ঞাসা রূপসার একটি ভুক্তভূগী পরিবারের
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

Reporter Name
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

দৈনিক ইবি নিউজ :

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র সহযোগীতায় স্থানীয় সংগঠন সিসিআরসি’র পক্ষ থেকে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় সন্ন্যাসী এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তার পাশে কয়েক শত মানুষ এ মানববন্ধনে উপস্থিত হন। মানববন্ধনে বক্তারা বলেন, খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া, চালিতাবুনিয়া ও খাউলিয়া গ্রামের ৩ টি মাঠে কৃষকরা লবনাক্ততার কারনে একটি ফসলেরর অধিক কোন ফসল ফলাতে পারেননা। তাদের ওই জমিতে খাল থেকে লবনাক্ত পানি উঠে কৃষকদের ফসল লবন পানিতে পচে যায়।
বক্তারা সরকারের কাছে দাবি জানান, কৃষকদের বাচিয়ে রাখার লক্ষে অত্র এলাকায় ভেড়িবাধ ও স্লুস গেট নির্মানের দাবি জানান। মানব বন্ধনে বর্ক্তৃতা করেন সিসিআরসি সাধারণ সম্পাদক মো. আবুল হেসন হাওলাদার ও উপজেলা সুশিল সমাজ নেটওয়ার্ক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন প্রমূখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ’র কাছে সিসিআরসির পক্ষ থেকে স্বারকলিপি প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category