শিরোনাম :
‘দ্রুত আসামি ধরুন, নয়তো কঠোর কর্মসূচি দিব’— পুলিশ কে হুঁশিয়ারি এলাকাবাসীর কালীগঞ্জে তিনদিন ব্যাপী ‘ভূমিসেবা মেলার’ আনুষ্ঠানিক উদ্বোধন বটিয়াঘাটায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা -২০২৬ এর শুভ উদ্বোধন করেন – আমীর এজাজ খান (এমপি) শরণখোলায় কোডেক এর সংলাপ অনুষ্ঠিত  মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে ভূমি সেবা মেলার উদ্বোধন মোরেলগঞ্জে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন প্রতিপক্ষের মারপিটে কৃষক নিহত রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড: পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান এসপির ডিসি অফিসের কর্মচারীর অত্যাচারের শেষ কোথায়! জিজ্ঞাসা রূপসার একটি ভুক্তভূগী পরিবারের
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শরণখোলায় কোডেক এর সংলাপ অনুষ্ঠিত 

Reporter Name
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

দৈনিক ইবি নিউজ:

বেসরকারি সংস্থা কোডেক এর আয়োজনে শরণখোলা ধানসাগরে সংলাপ অনুষ্ঠিত।
১৯ মে মঙ্গলবার শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন পরিষদে এ সংলাপ অনুষ্ঠিত হয়। কোডেক -এনগেজ প্রকল্পের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও নেটজস বাংলাদেশ এর কারিগরি সহায়তায় আয়োজিত সংলাপে উপস্থিত ছিলেন ইউপি সদস্যরা ও ইউনিয়ন সচিব এবং ইউনিয়ন সিএসও (CSO) সদস্যবৃন্দ।

সংলাপটি পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন কোডেক এর এরিয়া অফিসার অজিফা নীলা এবং এফএফ তানিয়া মাহবুবা। সংলাপে এলাকার বিদ্যমান বিভিন্ন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
যার মধ্যে ছিলো পারিবারিক সমস্যা নিরাপদ পানির সংকট ও টিউবওয়েল ব্যবহারের সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধানের পথ নির্ধারণের প্রস্তাব দেওয়া। এছাড়া খাল দখল ও নেট জাল ব্যবহারের কারণে জলাবদ্ধতা, খাল দখল ও কচুরিপানা জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়া এবং মৎস্য আহরণে জাল ব্যবহারের প্রভাব, মাদক ও বাল্যবিবাহ সমস্যা সমাজে মাদকাসক্তি বৃদ্ধি ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এবং প্রতিটি সমস্যার সমাধানে পৃথক পৃথক কমিটি গঠন করে সিএসও সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, যাতে তারা নির্ধারিত বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

সংলাপে উপস্থিত ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানসহ অন্যান্য অতিথিরা মতামত প্রদান করেন যে, এটি একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। যার গঠিত কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করলে স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব বলে এ উদ্যোগকে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সংলাপে ১৪ জন নারী এবং ১৩ জন পুরুষ মিলিয়ে মোট ২৭ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category