শিরোনাম :
‘দ্রুত আসামি ধরুন, নয়তো কঠোর কর্মসূচি দিব’— পুলিশ কে হুঁশিয়ারি এলাকাবাসীর কালীগঞ্জে তিনদিন ব্যাপী ‘ভূমিসেবা মেলার’ আনুষ্ঠানিক উদ্বোধন বটিয়াঘাটায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা -২০২৬ এর শুভ উদ্বোধন করেন – আমীর এজাজ খান (এমপি) শরণখোলায় কোডেক এর সংলাপ অনুষ্ঠিত  মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে ভূমি সেবা মেলার উদ্বোধন মোরেলগঞ্জে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন প্রতিপক্ষের মারপিটে কৃষক নিহত রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড: পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান এসপির ডিসি অফিসের কর্মচারীর অত্যাচারের শেষ কোথায়! জিজ্ঞাসা রূপসার একটি ভুক্তভূগী পরিবারের
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা -২০২৬ এর শুভ উদ্বোধন করেন – আমীর এজাজ খান (এমপি)

Reporter Name
Update : বুধবার, ২০ মে, ২০২৬

রিপন রায়, বটিয়াঘাটা (খুলনা)প্রতিনিধি: জনবান্ধব অটোমেটেড ব্যবস্থাপনাঃ‌ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের আয়োজনে সারা দেশের ন্যায় ২০মে মঙ্গলবার বেলা ১১ টায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা -২০২৬ এর শুভ উদ্বোধন করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান এমপি। উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি শোয়েব শাত-ঈল ইভান’র সঞ্চালনায় গতকাল ১৯ মে মঙ্গলবার থেকে ২১ মে বৃহস্পতিবার পর্যন্ত ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, থানা ওসি তদন্ত মোঃ শাহীনুর গোলদার, খুলনা মহানগর ককৃষক দলের সভাপতি সজীব ভূঁইয়া ,উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি,জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,সহ-সভাপতি এস এম এ ভূট্টো, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সাংগঠনিক ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পরাগ রায়, দপ্তর সম্পাদক রিপন রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, খুলনা জেলা ছাত্রদলের সদস্য অফিস সহকারী সচিব মোঃ ইনসান ,সোহেল হোসেন খান, কানুনগুয়ো , সার্ভেয়ার মোঃ মাহতাব, হিসাব-রক্ষন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,বটিয়াঘাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন‌ ভূমি কর্মকর্তা শারমিন আফরোজ,সুরখালী নায়েব মোঃ জাকির হোসেন, জলমা সহকারী নায়েব সুজন বিশ্বাস, বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোল্লা ইমরান আহমেদ, সদস্য সচিব পলাশ মহলদার, বিএনপি নেতা নূরুল আলম,যুব দল নেতা মোঃ ইমরান হোসেন মৌলঙ্গী, ভূঁইয়া সহ বিভিন্ন উপজেলা,ইউনিয়ন, ও ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ভূমি অফিসে সেবা নিতে আসা সেবা গ্ৰহীতারা।

উক্ত ভূমিসেবা মেলায় সেবা প্রদানের লক্ষ্যে উপজেলা ভূমি অফিস,৩ টি ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা সেটেলমেন্ট অফিস সহ বিভিন্ন দপ্তরের মোট ৬ টি স্টল বসেছে সার্বক্ষণিক সেবা প্রদান করবে ।সভার পূর্বে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে ভূমি মেলার শুভ উদ্বোধন করেন । সভা শেষে অতিথিবৃন্দ ভূমিসেবা মেলায় অংশগ্রহণকারী স্টল গুলো পরিদর্শন করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category