শিরোনাম :
শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের প্রভাষক সুকৃতি মন্ডল জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত ছাতকে ডোবার পানি থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে নড়াইলের লোহাগড়ায় কিশোরীকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন বিবস্ত্র করে ভিডিও ধারণ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪-এর উপজেলা পর্যায়ের অনুষ্ঠিত শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের প্রভাষক সুকৃতি মন্ডল জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত নড়াইলের কালিয়ায় পিআইও মোস্তফা কামাল বদলী হলেও কর্মস্থল ছাড়ছেন না ঝালকাঠিতে সেবাশ্রমে যুবদল নেতার ফ্যান ও নগদ অর্থ উপহার খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ”এর আওতাভুক্ত এলাকা বটিয়াঘাটা অন্তভূর্ক্ত মৌজাসমূহ নিয়ে আলোচনা সভা সভাপতি-সুষেন, দুলাল-সাধারণ সম্পাদক, নুপুর-সাংগঠনিক সম্পাদক, পলাশ-কোষাধ্যক্ষ “ছাতকে কেন্দ্রীয় শ্মশান কালী মন্দির পরিচালনা কমিটি গঠন মোরেলগঞ্জে নিশানবাড়ীয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ঝালকাঠিতে সেবাশ্রমে যুবদল নেতার ফ্যান ও নগদ অর্থ উপহার

Reporter Name
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে সেবাশ্রমে ফ্যান ও নগত অর্থ উপহার দিয়েছেন যুবদল নেতা। উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনখান এলাকায় পঞ্চগ্রাম সম্মিলনী সনাতন ধর্ম সেবাশ্রমে নিজ অর্থায়নে ৯টি সিলিং ফ্যান ও নগত ১০ হাজার টাকা উপহার দিয়েছেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল হক সোহেল।

পঞ্চগ্রাম সম্মিলনী সনাতন ধর্ম সেবাশ্রমের সাধারণ সম্পাদক সবুজ কান্তি বড়াল সহ সেবাশ্রমের নেতৃবৃন্দের হাতে এ উপহার তুলে দেন তিনি। এ সময় উপজেলার শুক্তাগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকত সহ স্থানীয় নেতাকর্মী ও সেবাশ্রমের ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।

জহিরুল হক সোহেল বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের নিজ অর্থায়নে ফরম ফিলাপ করে দেয়া, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, স্কুল ড্রেস বিতরণ সহ সামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে মানুষের মাঝে আলোচনায় রয়েছেন।

আবু সায়েম আকন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১১১৮৩১৪৬
[5/23, 8:11 PM] Sanbadek Ripon Roy: শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের প্রভাষক সুকৃতি মন্ডল জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত

খুলনা বটিয়াঘাটা
প্রতিনিধিঃ রিপন রায়।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) হিসেবে নির্বাচিত হয়েছেন শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের প্রভাষক সুকৃতি মন্ডল। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও কার্যকরভাবে উপস্থাপনের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা লাভ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় শিক্ষা সপ্তাহের মূল্যায়নে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে যোগ্যতা, সৃজনশীলতা, পাঠদানের মান, শিক্ষার্থীদের ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমে অবদানের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
সুকৃতি মন্ডল দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। তিনি শুধু শ্রেণিকক্ষের পাঠদানেই নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং কর্মমুখী দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার এ অর্জনে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ সুকৃতি মন্ডলকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এ অর্জন প্রতিষ্ঠানটির জন্য গৌরবের। ভবিষ্যতেও তিনি শিক্ষা ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও সুকৃতি মন্ডলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category