শিরোনাম :
ভারতের প্রভাস মণ্ডল এনকাউন্টারে তদন্তে সিআইডি, বারুইপুরে ঘটনাস্থলে চার সদস্যের প্রতিনিধি দল খুলনার লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ তামিম নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা আলফাডাঙ্গায় যুবসমাজের হাতে মাদক ব্যবসায়ী আটক মুচলেকা দিয়ে ছেড়ে দিলেন বিএনপি’র নেতা হাসিব খুলনার রূপসা তেরখাদা দিঘলিয়ার কৃষকদের জন্য চালু হচ্ছে কৃষক কার্ড কার্যক্রম বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে জামায়াতের আমীর ড,শফিকুর রহমান  ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, জরুরি ত্রাণ বিতরণ সিলেট কোম্পানীগঞ্জে বিএসএফের পুশইনের চেষ্টা: বিজিবির বাঁধায় শূন্য রেখায় আটকে আছে ৭জন
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

ঝালকাঠিতে সেবাশ্রমে যুবদল নেতার ফ্যান ও নগদ অর্থ উপহার

Reporter Name
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে সেবাশ্রমে ফ্যান ও নগত অর্থ উপহার দিয়েছেন যুবদল নেতা। উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনখান এলাকায় পঞ্চগ্রাম সম্মিলনী সনাতন ধর্ম সেবাশ্রমে নিজ অর্থায়নে ৯টি সিলিং ফ্যান ও নগত ১০ হাজার টাকা উপহার দিয়েছেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল হক সোহেল।

পঞ্চগ্রাম সম্মিলনী সনাতন ধর্ম সেবাশ্রমের সাধারণ সম্পাদক সবুজ কান্তি বড়াল সহ সেবাশ্রমের নেতৃবৃন্দের হাতে এ উপহার তুলে দেন তিনি। এ সময় উপজেলার শুক্তাগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকত সহ স্থানীয় নেতাকর্মী ও সেবাশ্রমের ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।

জহিরুল হক সোহেল বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের নিজ অর্থায়নে ফরম ফিলাপ করে দেয়া, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, স্কুল ড্রেস বিতরণ সহ সামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে মানুষের মাঝে আলোচনায় রয়েছেন।

আবু সায়েম আকন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১১১৮৩১৪৬
[5/23, 8:11 PM] Sanbadek Ripon Roy: শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের প্রভাষক সুকৃতি মন্ডল জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত

খুলনা বটিয়াঘাটা
প্রতিনিধিঃ রিপন রায়।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) হিসেবে নির্বাচিত হয়েছেন শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের প্রভাষক সুকৃতি মন্ডল। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও কার্যকরভাবে উপস্থাপনের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা লাভ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় শিক্ষা সপ্তাহের মূল্যায়নে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে যোগ্যতা, সৃজনশীলতা, পাঠদানের মান, শিক্ষার্থীদের ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমে অবদানের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
সুকৃতি মন্ডল দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। তিনি শুধু শ্রেণিকক্ষের পাঠদানেই নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং কর্মমুখী দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার এ অর্জনে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ সুকৃতি মন্ডলকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এ অর্জন প্রতিষ্ঠানটির জন্য গৌরবের। ভবিষ্যতেও তিনি শিক্ষা ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও সুকৃতি মন্ডলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category