শিরোনাম :
‎রিপোর্টার্স ক্লাব রংপুরের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত শাহরাস্তিতে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রবাসীর বাড়িতে লুটপাট ও যৌতুক মামলার দাবি ফরিদপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল স্বামীর ‎রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের বাসে দুর্বৃত্তদের আগুন বটিয়াঘাটায় রায় বাড়িতে শ্রীশ্রী কার্তিক পূজা ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মীয় উৎসব পালিত রূপসায় এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী অস্বচ্ছল মেধাবি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রূপসায় গাঁজাসহ আটক বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড ‎রংপুরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার ‎ নাগরিক অধিকার ও জবাবদিহি জোরদারে রংপুরে দুই সংলাপ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

খুলনা জেলা তাঁতী দলের ঈদ শুভেচ্ছ

Reporter Name
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে দেশবাসীসহ খুলনা জেলার সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী, সমর্থক, তাঁতী সম্প্রদায় ও মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। জানিয়েছেন জেলা তাঁতী দলের আহবায়ক শহিদুল ইসলাম লিটন তালুকদার।

প্রিয় খুলনা বাসি ঈদ মোবারক। পবিত্র ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা দেয়। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অনন্য ত্যাগের স্মৃতিবিজড়িত এই পবিত্র ঈদ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা—এই প্রত্যাশা করি।
খুলনা জেলা তাঁতী দল বিশ্বাস করে, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং অসহায়, সুবিধাবঞ্চিত ও কর্মজীবী মানুষের মুখে ফুটে উঠুক হাসি—এটাই আমাদের কামনা।
দেশের উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। পবিত্র ঈদুল আযহার শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনুক।
মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন।
আবারও খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
—শহিদুল ইসলাম লিটন তালুকদার, খুলনা জেলা তাঁতী দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category