শিরোনাম :
গনতন্ত্রের রাজকন্যার জন্ম শহীদ জিয়ার গড়া বিএনপিতে এই দলেই গনতন্ত্র সুরক্ষা ড.কাজী মনির বদরগঞ্জে ১৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার, জব্দ মোটরসাইকেল খুলনার বটিয়াঘাটার মেয়ে বেদবতী মিস্ত্রী মহম্মদপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (UNO) হিসেবে যোগদান  মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে  জামায়াতের স্বারকলিপি ইউএন ও ওসির দপ্তরে মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু মোরেলগঞ্জে জিয়া মঞ্চের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও দোয়া অনুষ্ঠান  মেয়াদ শেষের ৮ বছর পরও বহাল সভাপতি-সাধারণ সম্পাদক ‎মিঠাপুকুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক জামায়াত নেতাকে দল থেকে অব্যাহতি ‎ ‎ হাজীগঞ্জে সম্পত্তির দাবিতে দাদী শাশুড়ির লাশ দাফন আটকে দিলেন নাতিন জামাই রূপসার মিল্কী দেয়াড়ায় মরহুম মোঃ লাবু শেখের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

রূপসার মিল্কী দেয়াড়ায় মরহুম মোঃ লাবু শেখের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের মিল্কী দেয়াড়ায় যুবদলের সক্রিয় কর্মী মরহুম মোঃ লাবু শেখের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বাদ আছর কাচারি খেয়াঘাট তেলির মোড় সংলগ্ন ডাঃ আব্দুল প্লাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মরহুম মোঃ লাবু শেখের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয় এবং তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন খান জুলফিকার আলী জুলু, শাহানুর রহমান আরজু, আতাউর রহমান রনু, শহিদুল ইসলাম লিটন তালুকদার এবং আরিফ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলের আয়োজন করেন খান জুয়েল, মোঃ জাকির হোসেন গরিবুল্লা, মোঃ জামাল হাওলাদারসহ আরও অনেকে।

দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি হুসাইন আহমেদ। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় বক্তারা মরহুম মোঃ লাবু শেখের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category