শিরোনাম :
ভারতের প্রভাস মণ্ডল এনকাউন্টারে তদন্তে সিআইডি, বারুইপুরে ঘটনাস্থলে চার সদস্যের প্রতিনিধি দল খুলনার লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ তামিম নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা আলফাডাঙ্গায় যুবসমাজের হাতে মাদক ব্যবসায়ী আটক মুচলেকা দিয়ে ছেড়ে দিলেন বিএনপি’র নেতা হাসিব খুলনার রূপসা তেরখাদা দিঘলিয়ার কৃষকদের জন্য চালু হচ্ছে কৃষক কার্ড কার্যক্রম বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে জামায়াতের আমীর ড,শফিকুর রহমান  ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, জরুরি ত্রাণ বিতরণ সিলেট কোম্পানীগঞ্জে বিএসএফের পুশইনের চেষ্টা: বিজিবির বাঁধায় শূন্য রেখায় আটকে আছে ৭জন
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

আলফাডাঙ্গায় যুবসমাজের হাতে মাদক ব্যবসায়ী আটক মুচলেকা দিয়ে ছেড়ে দিলেন বিএনপি’র নেতা হাসিব

Reporter Name
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ মাদক বেচাকেনার সময় যুবসমাজ হাতে নাতে আটক করলো ২ মাদক কারবারিকে। এসময় থানায় দেওয়ার কথা বলে মুচলেকা নিয়ে ছেড়ে দিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুর হাসান হাসিব।

ঘটনাটি ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পৌর সভার নওয়াপাড়া গ্রামে।
এলাকাসুত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত ৮ টারদিকে পৌর সভার নওয়াপাড়া গ্রামে লিবাটি ক্যামিকেল ফ্যাক্টরীর সামনে মাদক ব্যবসায়ী সরোয়ার কাজী পুত্র সোহাগ কাজী দুই পিচ ইয়াবা বিক্রি করে একই গ্রামের সাইফারের পুত্র পারভেজ এর কাছে। এ সময় এলাকার ২০/২২জন যুবক বেচাকেনার সময় হাতেনাতে দুইজনকে ২পিচ ইয়াবাসহ আটক করে।
নওয়াপাড়া গ্রামে যুবক আমীর হামজা ও শাকিল বলেন, আমরা যুবসমাজ ঐ দুই মাদক কারবারীকে ইয়াবাসহ হাতেনাতে ধরি,এ সময় আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুর হাসান হাসিব থানায় দেওয়ার কথা বলে মাইক্রো গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। শুক্রবার সকালে আমরা থানায় খোজ নিয়ে জানতে পারি থানায় না দিয়ে হাসিব ভাই মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন। এ ঘটনায় গ্রামবাসী পক্ষে মোঃ ইকরামুল ইসলাম ও মফিজুর বলেন, গ্রামের যুবসমাজ ঐ ২ মাদক কারবারীকে হাতেনাতে ধরলে বিএনপির হাসিব থানায় দেওয়ার কথা বলে ছেড়ে দিয়েছে, তাই আজ শুক্রবার জুম্মা নামাজ শেষে দারোগা বাড়ি জামে মসজিদে মাদক কারবারি কে ছেড়ে দেওয়ায় গ্রামবাসীর কাছে হাসিব এর বিচারের দাবী করেছে যুবসমাজ।এ সময় গ্রামের গর্ণমান্যব্যক্তি রফিক হোসেন তালুকদার, সেলিম রেজা, রউফ হোসেন তালুকদার সহ কয়েকজন বলেন, যুবক ছেলেদের এধরণের কাজকে সাধুবাদ জানাই এবং হাসিব এর সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।
আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুর হাসান হাসিব বলেন, আমি ফ্যাক্টরির মধ্যে থেকে শোরশব্দ শুনে বাহিরে এসে দেখি ছেলেরা দুইজনকে মারধর করছে, তখন আমি মারধর থামিয়ে ওসিকে ফোন করি,ওসি সাহেব বলেন,যেহেতু তাদের মারধর করেছে আগে হাসপাতালে ভর্তি করেন অথবা এসিল্যান্ড এর সাথে কথা বলেন। আমি গাড়িতে করে থানার সামনে নিয়ে ওসিকে আবার ফোন দিলে তিনি একই কথা বলেন,এসময় ওরা দুই জন আমার কাছে ক্ষমা চায় এবং বলে আর তারা এধরণের কাজ করবেনা বলে মুচলেকা দেন এবং আমি তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেই।
এ ঘটনায় জড়িত দুই মাদক কারবারিকে পাওয়া যায়নি।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ ফকির তাইজুল ইসলাম বলেন,আমাকে হাসিব ভাই ফোন করেছিলেন, আমি মারধরের কথা শুনে হাসপাতালে ভর্তি করতে বলেছি এবং সাথে সাথে থানার পুলিশ ঘটনা স্থলে পাঠিয়েছি, সকালে গ্রামের যুবকরা থানায় এসেছিল,আমি বলেছি থানায় কাউকে দেওয়া হয় নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category