শিরোনাম :
মোরেলগঞ্জে গাছে ঝুলতে থাকা মরদেহ উদ্ধার বাগেরহাটে মোরেলগঞ্জে সেপটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত বদরগঞ্জে মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দিলেন ছেলে,থানায় অভিযোগ।  ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সহ-সভাপতি হলেন মুফতি সালেহ আহমাদ মুহিত ‎বদরগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে ভোটের আগে মাঠ গরম, চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু ‎ বদরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় এক যুবককে পিটিয়ে জখম অভিযোগ।  মোরেলগঞ্জ সদর ইউনিয়নে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত ‎বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হামসহ সংক্রামক রোগ মোকাবেলা বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত  মোরেলগঞ্জে  দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাজীগঞ্জ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

চা-বাগানের ম্যানেজারের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার মামল

Reporter Name
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় স্কয়ার গ্রুপের মালিকানাধীন সাবাজপুর চা বাগানে চা বোর্ড ও বনবিভাগের অনুমতি ছাড়াই অবৈধভাবে সরকারি লীজের (খাস) টিলা ভূমি হতে ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। বাগান ম্যানেজার নাহিদ ফেরদৌস চৌধুরীকে প্রধান ও আরোও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেছেন উপজেলার ভুগা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশীলদার) পংকজ তালুকদার।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার সাবাজপুর চা বাগানের ম্যানেজার বাগানের ভেতরের বিপিন টিলা, দক্ষিণাঞ্চলের বৈকন্ঠটিলা, আনডহর ও আশপাশ এলাকার টিলাভূমি থেকে প্রায় ৩ মাস ধরে অবৈধভাবে বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে বিক্রি করেন। অভিযোগের ভিত্তিতে ৪ জুলাই সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া ও বনবিভাগের কর্মকর্তারা অবৈধভাবে কেটে স্টেক করে রাখা বিভিন্ন প্রজাতির ২৫১টি টুকরায় ১৬ শতাধিক ঘনফুট কাঠ জব্দ করেন। যার বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা। এতে সরকারের কয়েক লাখ টাকা রাজস্ব ফাঁকি হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, বৈধ প্রক্রিয়া ছাড়াই চা বাগান ব্যাপক হারে গাছ কেটে ফেলে। অভিযোগ রয়েছে, গাছগুলি তারা বিভিন্ন কাঠ ব্যবসায়ীর নিকট বিক্রি করেছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ছাড়াই গাছ কাঁটায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category