বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রাম থেকে রাস্তার পাশে গাছে ঝুলতে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে হোগলাবুনিয়া গ্রামের রাস্তার পাশে একটি মেহগনি গাছের সাথে জাহিদুল ইসলাম (২২) নামের এক যুবকের মরদেহ ঝুলতে দেখে গ্রাম পুলিশ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুরে ঘটনাস্থলে এসে মেহগনি গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।স্থানীয়রা জানান, বাড়ি থেকে মাত্র একশত গজের মধ্যে একটি মেহগনি গাছের ডালে মৃত অবস্থায় জহিদুলকে ঝুলতে দেখা যায়। জাহিদুল ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গাছে ঝুলানো এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তে রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।