শিরোনাম :
রংপুরে প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন

Reporter Name
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বঙ্গসোনাহাট বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে বঙ্গসোনাহাট ইউনিয়নবাসী। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে উপস্থিত জনতার শপথ বাক্য পাঠ করান কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
বক্তারা বলেন, বঙ্গসোনাহাট ইউনিয়নে মাদকের সহজলভ্যতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। কিশোর, তরুণ ও যুবসমাজ মাদকের ভয়াবহ আগ্রাসনের শিকার হয়ে বিপথে পরিচালিত হচ্ছে। মাদকাসক্তদের মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে পরিবার, সমাজ ও সামগ্রিক সামাজিক স্থিতিশীলতার ওপর। তারা বলেন, মাদক নির্মূলে কেবল সচেতনতা যথেষ্ট নয়; মাদক কারবারিদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধন থেকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জোরালো আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, সোনাহাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুদ্দিন, সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান নান্নু, সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারী, উপজেলা জামায়াতের যুববিভাগের সভাপতি আবু হেনা মাসুম এবং সোনাহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বঙ্গসোনাহাট ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (কিন্ডারগার্টেন, প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category