শিরোনাম :
রূপসায় প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছে প্রতিমা তৈরির কারিগররা রংপুরে প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

রূপসায় প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছে প্রতিমা তৈরির কারিগররা

Reporter Name
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নাহিদ জামানঃ
স্বনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা উৎসব । এই দুর্গা উৎসবকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত রয়েছেন রূপসার প্রতিমা তৈরীর কারিগররা। বাকি আছে আর মাত্র ২৫ দিন। দিনরাত পরিশ্রম করে তৈরি করছেন প্রতিমা ।কেহ প্রতিমা তৈরির জন্য মাটি তৈরি করছেন । কেহ খড়কুটো দিয়ে প্রতিমার আকৃতি দিচ্ছেন, কেহ সেই খড়কুটোর উপর নিজ হাতে লাগাচ্ছেন মাটি , এভাবেই তৈরি হচ্ছে প্রতিমার হাত পা , গায়ের গঠন, মুখমণ্ডল ইত্যাদি। প্রতিমা তৈরি করতে মূল কারিগর এর সাথে দু-একজন সাহায্যকারী থাকে এই কারিগররা তাদের দল নিয়ে প্রতিবছর ছয় থেকে সাতটি প্রতিমা তৈরির বায়না নিয়ে থাকেন। যেহেতু একদিনে প্রতিমা তৈরি করা সম্ভব নয় এটা তৈরি করতে খড়কুটো এবং বাঁশ দিয়ে প্রতিমার গঠন তৈরি করতে হয় , মাটি তৈরি করতে হয়, মাটি লাগাতে হয়, মাটি শুকাতে হয় দীর্ঘ পরিশ্রম শেষে প্রতিমায় রং করতে হয়। এরপর বিভিন্ন রকম সাজসজ্জা দিতে হয়। তাই এই সময় আসলে তাদের এক সেকেন্ডও বসে থাকার সময় থাকে না। তাদের দিন-রাত পরিশ্রম তৈরি করতে হয়। এছাড়া প্রতিমা তৈরিতে কারিগরদের মধ্যে প্রতিযোগিতা চলে কার তৈরি কৃত প্রতিমা কত সুন্দর । যে কারিগরের প্রতিমা যত সুন্দর সেই কারিগরের মূল্য তত বেশি। এই প্রতিযোগিতার কারণে তাদেরকে নিখুঁতভাবে কাজ করতে হয়। প্রতিমা তৈরিতে তাদের প্রচুর পরিমাণ মেধা খাটিয়ে পরিশ্রম করতে হয়। তারা তাদের মেধা ও পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক পায়না বলে জানাচ্ছিলেন প্রতিমা তৈরীর কারিগররা। তারপরও বাপ দাদাদের কাছ থেকে শেখা এই পেশাকে তারা ছাড়তে পারে না। কম পারিশ্রমিক পেলেও তারা প্রতিবছর এই কাজটি করে থাকেন। তারা আরও জানান সার্বজনীন দূর্গা মন্দিরে সকল পেশার মানুষ থাকে সকলে সমান অর্থ ব্যয় করতে পারে না তাই আমাদের মজুরি কম হয়ে যায়। এ ব্যাপারে রূপসা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন জানান ,আমাদের সম্প্রদায়ের সর্ববৃহ ধর্মীয় উৎসব ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে । এ বছর রূপসা উপজেলায় পাঁচটি ইউনিয়নে মোট ৭৫ টি পূজা মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে । প্রত্যেকটি মন্দিরে প্রতিমা তৈরীর কাজ চলছে পুরোদমে । যে সমস্ত মন্দিরে প্রতিমা তৈরীর কাজ প্রায়ই সম্পন্ন হয়েছে সে সমস্ত মন্দিরে নৈশকারীর পাহারার ব্যবস্থা করা হয়েছে । আশা করছি গত দু’বছর সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেমন সার্বিক সহযোগিতা করে আমাদের পূজা সুষম্পন্ন করেছেন এ বছরও রূপসার ৭৫টি পূজা মন্ডপে তারা সহযোগিতা করে আমাদের পূজা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category