শিরোনাম :
অজ্ঞাত পরিচয়ের মৌলভীবাজারে একটি অর্ধগলিত লাশ উদ্ধার রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে ‎‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ রূপসায় প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছে প্রতিমা তৈরির কারিগররা রংপুরে প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে ‎‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’

Reporter Name
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

‎রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ) 

‎নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা যুবদল নেতা আকিবুল ইসলাম মনুর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর সেন্ট্রাল রোড থেকে শুরু হয়ে পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও স্টেশন রোড প্রদক্ষিণ করে গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎মিছিলে নেতাকর্মীরা বলেন, ‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’, ‘আওয়ামী লীগ দেখে যা, রাজপথে তোর বাবারা, ‘ছাত্রলীগ বাড়িস না, পিঠের চামড়া থাকবে না’, ‘সাঈদ, ওয়াসিম, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে? সহ বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে যুবদল নেতা আকিবুল ইসলাম মনু বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও গণতান্ত্রিক সরকারকে বিপদে ফেলতে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তার অভিযোগ, আওয়ামী লীগের ‘চিরাচরিত জ্বালাও-পোড়াও রাজনীতি’ আবারও শুরু হয়েছে। তিনি বলেন, সম্প্রতি ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ট্রেনে ও বাসে আগুন এবং আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে এসব কর্মকাণ্ড প্রতিহত করবে।

‎আকিবুল ইসলাম মনু আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলায় রাজপথে সক্রিয় থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যুবদলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী তারা কর্মসূচি চালিয়ে যাবেন। এদিকে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত দলের যৌথসভায়ও ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সভায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বও উপস্থিত ছিলেন।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে সংগঠনটির কেন্দ্রীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। সমাবেশে আকিবুল ইসলাম মনু বলেন, বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলা করবে। তিনি যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান। বক্তব্যের শেষে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ’ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে স্লোগান দেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রংপুর জেলা ও মহানগর যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category