শিরোনাম :
ব্রিটিশ আমলের কুলাউড়া জংশনের স্থাপনা ধ্বংসের মুখে বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত ফরিদপুরের বোয়ালমারীর খরসূতী সরকারী কলেজ থেকে খরসূতী ঈদগাহ পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা শিশু শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি ফরিদপুরের সহস্রাইল বাজারে আইনশৃঙ্খলা উন্নয়ন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু অজ্ঞাত পরিচয়ের মৌলভীবাজারে একটি অর্ধগলিত লাশ উদ্ধার রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে ‎‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ রূপসায় প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছে প্রতিমা তৈরির কারিগররা রংপুরে প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রিপন রায়,খুলনা টিয়াঘাটা প্রতিনিধিঃ

বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার বেলা ১২টার দিকে উপজেলা সদর হাসপাতাল মোড়ের নলিনী হেলথ ফার্মেসি এবং বটিয়াঘাটা বাজারের মেসার্স মুক্তি ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শোয়েব শাত-ঈল ইভানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বাংলাদেশ ঔষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪২(গ) ধারায় দুই ব্যক্তিকে জরিমানা করা হয়।এ সময় প্রভাষ সরকারকে ১০ হাজার টাকা এবং প্রণব সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুইজনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফার্মেসিগুলোতে ওষুধ বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার বিষয়ে সতর্ক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category