শিরোনাম :
‎বদরগঞ্জে বিশৃঙ্খলা করলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না: স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রায়হান কবির মণিরামপুরে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির পরিচিতি সভা মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলন সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক আওরাবুনিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ সবুজ বেপারী: রাজপথের পরীক্ষিত নেতৃত্বে নতুন আশার আলো বটিয়াঘাটায় দুইজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় কৃষকদের সার সরবরাহ নিশ্চিতের প্রত্যয়ে কাঠালিয়ায় বিএফএ ও খুরচা সার ব্যবসায়ী কমিটি গঠন বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত শুল্ক ফাঁকি দিয়ে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ একজন আটক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

বটিয়াঘাটায় দুইজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রিপন রায়,খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ

বটিয়াঘাটা উপজেলায় একমাত্র নারী বীরমুক্তিযোদ্ধা শান্তি লতা গঙ্গা(৭৫) ও বীরমুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ গাইন (৭৯) কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান পূর্বক শেষ বিদায় জানানো হয়েছে। গতকালই তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। জানা গেছে,বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ গাইন উপজেলার জলমা ইউনিয়নের দাউনিয়াফাঁদ গ্রামে বসবাস করতেন এবং তিনি খুলনা দক্ষিণাঞ্চল সাবেক পোস্ট মাস্টার জেনারেল পদে কাজ করেছেন। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বার্ধক্যজনিত কারনে তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।হরেন্দ্রনাথ গাইন মুজিবনগর সরকারের সময় দায়িত্ব পালন করছেন এবং তিনি স্বাধীনতা যুদ্ধের সময় চুকনগরে শহীদ হওয়া অভিনাস গাইনের মেজ ছেলে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাঁর মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পরে দুপুরে ছয়ঘরিয়া মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, বীরমুক্তিযোদ্ধা প্রশান্ত গোলদার, বীরমুক্তিযোদ্ধা বিকাশ কুসুম মন্ডল, বীরমুক্তিযোদ্ধা প্রহ্লাদ টিকাদার,বীরমুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন কবিরাজ,বীরমুক্তিযোদ্ধা শিবপদ রায়, মনোরঞ্জন রায়, শৈলেন্দ্রনাথ টিকাদার, পংকোজ মিস্ত্রী, সাবেক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সমীরণ গোলদার, সাবেক ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সমাজসেবক প্রাণ গোপাল বৈরাগী, ক্ষিতিশ মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-প্রচার সম্পাদক প্রদীপ হীরা, ইউপি সদস্যা তপতী রাণী বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অন্যদিকে, একই দিনে বটিয়াঘাটা উপজেলার একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা গঙ্গারামপুর ইউনিয়নের বয়ারভাঙ্গা এলাকার শান্তিলতা গঙ্গা (৭৫) নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনিও মুজিবনগর সরকারের অধীনে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সরকারি মুক্তিযোদ্ধা গেজেটে নারী বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে শান্তিলতা গঙ্গাকেও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বয়ারভাঙ্গা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।
একই দিনে বটিয়াঘাটার দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category