নিজস্ব প্রতিনিধি :চাঁদপুরের হাজীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ জুয়েল খন্দকার নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জুয়েল খন্দকার হাজীগঞ্জ উপজেলার লাওকোরা এলাকার ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
লাওকোরা গ্রামের স্থানীয় বাসিন্দা জানান,চেয়ারম্যান মোস্তফা অনুযায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় করে আসছে। বিগত সময় কেউ তার মাদক ব্যবসায়ে বাধা দিলে আওয়ামী লীগের প্রভাব খাটাতো। আমরা তাদের বিচার চাই। স্থানীয় চেয়ারম্যান আস্থাভাজন লোক হয়ে প্রভাব বিস্তার করে দীর্ঘদিন মাদক ব্যবসায় চালিয়ে আসছে জুয়েল
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।