দিঘলিয়া প্রতিনিধি :খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি মসজিদপাড়া, স্থানীয়ভাবে (বাইরে পাড়া) নামে পরিচিত এলাকা থেকে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি মোঃ আলামিন ওরফে (বেজি আলামিনকে) গ্রেপ্তার করেছে্ পুলিশ। গ্রেপ্তারকৃত আলামিন মৃত আব্দুস সালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে খুলনা জেলা ডিবি পুলিশের খালিশপুর টিম এবং দিঘলিয়া থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, গ্রেপ্তারকৃত আলামিনের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি সহ একাধিক হত্যা মামলা রয়েছে। গতকাল শনিবার(২৬ সেপ্টেম্বর) আসামিকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।