বাগেরহাটের মোরেলগঞ্জে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জাতীয়তাবাদী যুবদল।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল ও উপজেলা যুবদলের সদস্য সচিব বি. এম. রেজাউল করিম সোহাগ। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হন।সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল ও উপজেলা যুবদলের সদস্য সচিব বি. এম. রেজাউল করিম সোহাগ।বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।কর্মসূচিতে উপজেলা যুবদলের নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।