শিরোনাম :
ফরিদপুরে মন্দির থেকে চুরি হওয়া মুল্যবান কষ্ঠি পাথরের মূর্তি উদ্ধার আটক চার ‎বদরগঞ্জে কেউ মিছিল-মিটিংয়ের নামে সন্ত্রাস, নৈরাজ্য করলে রাজপথেই জবাব দেওয়া হবে: পৌর বিএনপির সভাপতি কমল লোহানী  ‎ ‎‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’— বদরগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রানা বদরগঞ্জে রেললাইনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু কার আশ্রয় আর প্রশ্রয়ে মামলা থাকার পরেও গ্রেফতার হচ্ছেনা রাব্বি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মোরেলগঞ্জে শ্রমিক দলের কর্মসূচি অস্থিতিশীলতার অপচেষ্টার প্রতিবাদে মোরেলগঞ্জে যুবদলের বিক্ষোভ দিঘলিয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি বেজি আলামিন গ্রেপ্তার নজরুল প্রতিযোগিতায় ৩টি বিষয়ে রফিকুলের জয়লাভ ৮ নং হাটিলা পুর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালের অনুসারী যুবলীগ নেতা জুয়েল ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

বদরগঞ্জে রেললাইনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

Reporter Name
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রানা ইসলাম বদরগঞ্জ রংপুর:

রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুরে রেললাইনে কাটা পড়ে মাহমুদুল ইসলাম (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্যামপুর রেলওয়ে স্টেশনের প্রায় ৫০০ গজ পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল ইসলাম রংপুর সদর উপজেলার ৪নং সদ্যপুস্করিনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেশবপুর বানিয়াপাড়া এলাকার সুলতান মিয়ার দ্বিতীয় ছেলে বলে জানা গেছে।
খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখে মাহমুদুল ইসলামের পরিচয় নিশ্চিত করেন।
এদিকে খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category