শিরোনাম :
রূপসায় ভারপ্রাপ্ত প্রধান‌ শিক্ষিকা লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত বাগেরহাটে কোডেকের আয়োজনে সাংবাদিকদের প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে ব্র্যাকের প্রশিক্ষণ ফরিদপুরের আলফাডাঙ্গায় ৯ পিস ইয়াবাসহ মাদক সম্রাট রবি ঘোষ গ্রেপ্তার মোরেলগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভায় নেতাদের হুঁশিয়ারি ‎জাতীয় সংগীত বলতে না পারায় সন্দেহ, রংপুরে ভোটার হতে এসে আটক রোহিঙ্গা যুবক ‎ রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন ফরিদপুরে মন্দির থেকে চুরি হওয়া মুল্যবান কষ্ঠি পাথরের মূর্তি উদ্ধার আটক চার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

রূপসায় ভারপ্রাপ্ত প্রধান‌ শিক্ষিকা লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

না‌হিদ জামান
রূপসা উপ‌জেলার আরমই পাঁচানি সরকার‌ি প্রাথ‌মিক বিদ‌্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শি‌ক্ষিকা, লায়লা জেসমিন আখতারী ৩৯ বছরের শিক্ষাগতা পেশা ও দায়িত্ব থে‌কে অবসর গ্রহন করায় বিদ‌্যালয়ের ম‌্যান‌জিং কমি‌টি, ছাত্র ছাত্রী, অ‌ভিবাবক ও এলাকার গন‌্যমান‌্য ব‌্যাক্তিদের পক্ষ থে‌কে ৩০ সেক্টেম্বর দুপুর ৩ টায় বিদ‌্যালয় প্রাঙ্গনে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
তিনি ১৯৮৭ সালে দেয়াড়া রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। কিছুদিন পর‌ে কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদ‌লী হয়ে আ‌সেন। পরবর্তীতে ১৯৮৯ সালে উপজেলার টিএসবি ইউনিয়নের আরমই পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলী হন । সেই ১৯৮৯ সাল থেকে দীর্ঘ ৩৭ বছর একই বিদ‌্যাল‌য়ে শিক্ষাগতা শে‌ষে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অবসর গ্রহন করায় তাক‌ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠান‌ে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাফেজ কাজী মোঃ হেদায়েতুল্লাহ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানিয়া সুলতানার পরিচালনায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মোঃ ইন্তাজ মোল্লা, অত্র বিদ্যালয় সহকারী শিক্ষক মনোরমা লাহিড়ী,
সমাজসেবক আলহাজ্ব ওহিদুর রহমান, জমিদাতা সদস্য বাদল রায়, হাফেজ মোহাম্মদ শাহরিয়ার, রিম্পা দাস।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আখতার খান, অভিভাবক রিনা বেগম, সুমি বেগম, ঝর্না , সুমন শেখ, জাহিদুর রহমান, সোহাগ ,হেলাল শেখ, মাসুম সহ বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী । উপস্থিত সকলে তাদের প্রিয় শিক্ষিকাকে অশ্রুসিক্ত নয়‌নে ফুলের মালা প‌রিয়ে, ফু‌লের তোড়া দি‌য়ে, ক্রেষ্ট ও উপহার সামগ্রী দিয়‌ে বিদায় সংবর্ধনা জানান । পরি‌শে‌ষে বিদ‌্যাল‌য়ের গেট‌ে দাড়ি‌য়ে প্রিয় শিক্ষিকা নিয়‌ে উপ‌স্থিত সকলে ক‌্যা‌মেরার ফ্রমে বন্ধি হন এবং প্রিয় শি‌ক্ষিকা সক‌লের কাছ থে‌কে বিদায় নেন। এ সময় বিদ‌্যালয় প্রাঙ্গনে উপস্থ‌তি সকল‌ে অস্রু‌শিক্ত নয়‌নে তা‌কে বিদায় জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category