শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের শ্রদ্ধা নিবেদন প্রতিটি পরিবার হবে স্বাবলম্বী ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য মোরেলগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার অভয়নগরে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন খুলনার বটিয়াঘাটায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ‎বদরগঞ্জে যমুনেশ্বরী নদীর তীর রক্ষায় ৯২ লাখ টাকার প্রকল্প,কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ এলাকাবাসীর   ঘলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ২ দিঘলিয়ায় দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ কোথাও সন্ধান মেলাতে পারছেন না স্বজনরা দিঘলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ২
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

খুলনা অঞ্চলে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের নির্দেশ দিঘলিয়া, রূপসা, তেরখাদাসহ কয়েকটি থানায় বিশেষ অভিযান চলমান

Reporter Name
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বেনজীর আহমেদ মুকুল দিঘলিয়া প্রতিনিধিঃ

চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা জারি করেছেন খুলনা ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৬) জারি করা এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলমান রয়েছে। এ সময় ইদানীং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনাও পরিলক্ষিত হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাতে একাকী চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জদের নির্দেশনা দেওয়া হয়েছে। খুলনা ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপারের স্বাক্ষরিত চিঠিটি খুলনা জেলার সব থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সতর্কতা বাড়ানোর অংশ হিসেবেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category