শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের শ্রদ্ধা নিবেদন প্রতিটি পরিবার হবে স্বাবলম্বী ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য মোরেলগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার অভয়নগরে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন খুলনার বটিয়াঘাটায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ‎বদরগঞ্জে যমুনেশ্বরী নদীর তীর রক্ষায় ৯২ লাখ টাকার প্রকল্প,কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ এলাকাবাসীর   ঘলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ২ দিঘলিয়ায় দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ কোথাও সন্ধান মেলাতে পারছেন না স্বজনরা দিঘলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ২
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

খুলনার বটিয়াঘাটায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

Reporter Name
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রিপন রায়,বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদীতে গত পরশু শনিবার এক মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল উপজেলা চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। শনিবার কাজিবাছা নদীতে এ অভিযান পরিচালনা করেন বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি।

অভিযান চলাকালে নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত সর্বমোট ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল উপজেলা চত্বরে নিয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং নিষেধাজ্ঞার সময়ে অবৈধভাবে মাছ ধরা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category