শিরোনাম :
ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন দিঘলিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফরিদপুরের আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু দেশজুড়ে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য নেওয়ার লক্ষ্য ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান মনির বর্তমানে গুরুতর অসুস্থ সকলের কাছে দোয়া চেয়েছেন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে: রূপসায় আজিজুল বারী হেলাল যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচি ঘোষণা মোরেলগঞ্জ ১০ কোটি টাকার জিপিএফ ফান্ডের জালিয়াতির কারনে মানববন্ধন ও বিক্ষোভ ‎রংপুরে ৯৬৪ পূজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, থাকবে চার স্তরের নিরাপত্তা ‎
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

Reporter Name
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

 

মোহম্মদ আবুল বাশার,আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় সংবাদপত্র দৈনিক রানারের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার ১৩ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক রানারের আলফাডাঙ্গা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, সদস্য সচিব মোঃ হরুনুর রশিদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ কামরুল ইসলাম ও মোঃ হারুন অর রশিদ,প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আমিনুর রহমান ও মোঃ সেকেন্দার শেখ, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মোঃ আজিজুর রহমান তালুকদার, দৈনিক আমার দেশের প্রতিনিধি গোলাম আজম মনির, দৈনিক ভোরের ডাক এর সংবাদদাতা,রিয়াজ মুস্তাফিজ, দৈনিক কালের চাকার আলফাডাঙ্গা প্রতিনিধি
মোঃ কামরুল হক ভূঁইয়া, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মোঃ শাহিদুল ইসলাম, মোঃ ইনামুল হক রুবেলসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দৈনিক রানারের দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং দেশ ও মানুষের কল্যাণে সংবাদপত্রের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাঁরা পত্রিকাটির সম্পাদক, প্রকাশক, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং দৈনিক রানারের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category