শিরোনাম :
বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন, দপ্তর সম্পাদক হলেন মো. ওলিউল্লাহ দেড়শত বছরের পুরনো রাস্তা বন্ধের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী সিংড়ায় ডাহিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠান বৈঠক পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান পুনর্বিবেচনার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের বদরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনিয়ম অভিযোগে সংবাদ সন্মেলন বটিয়াঘাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন সমবায় দিবসে খেলাপীদের নিকট থেকে টাকা আদায়ের তাগিদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

রংপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

Reporter Name
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ)

‎রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লেবু মিয়া (৪২) নামে এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার একরামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

‎

‎কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নিহত লেবু মিয়ার বাড়ি নীলফামারী জেলায়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি ২০২০ সাল থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ডেপুটি জেলার একরামুল হক জানান, বৃহস্পতিবার রাতে লেবু মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে গেলে দ্রুত তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category